জি-২০ সম্মেলনের নিরাপত্তা সামলাতে মোতায়েন ১,৩০,০০০ নিরাপত্তা কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শেষেই নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন। ৯ ও ১০ সেপ্টেম্বর চাঁদের হাট বসছে দিল্লিতে। আমন্ত্রিত একাধিক রাষ্ট্রের শীর্ষনেতারা। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে রাজধানী। নিরাপত্তার দায়িত্বে মাঠে নামানো হচ্ছে ১ লাখ ৩০ হাজার নিরাপত্তা কর্মী। রয়েছে ড্রোন ব্যবস্থা। ভারতে প্রথমবার জি-২০ সম্মেলন আয়োজিত হয়েছে। তাই কোন প্রকার ফাঁক রাখতে চায়না ভারত।

গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৪৫,০০০ দিল্লি পুলিশ ও সিএসএফ ও জাতীয় নিরাপত্তা কর্মীদেরও দায়িত্বে রাখা হয়েছে।দিল্লির সীমান্তে কড়া নজরদারি রাখা হবে। ভিভিআইপি অতিথিরা যেখানে থাকবেন সেখানে ডিএসপি পদমর্যাদার অফিসারেরা পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন স্পেশাল পুলিশ কমিশনার মধুপ তিওয়ারি।

গোটা রাজধানীতে নজর রাখতে ড্রোন ব্যবস্থা থাকছে। ইন্ডিয়ান এয়ার ফোর্স পর্যবেক্ষণে থাকবে। এমনকি ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিমও দায়িত্বে থাকবে। দিল্লির আকাশসীমা সুরক্ষিত করার জন্য  ভারতীয় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে এয়ার ডিফেন্স সিস্টেম চালু রাখবে। ফাইটার জেটগুলি হাইঅ্যালার্টে থাকবে।

দিল্লি পুলিশ কমান্ডোরা একটি হেলিকপ্টার স্লিদারিং ড্রিল পরিচালনা করে যাতে কর্মীরা ৭-১০ মিটার উচ্চতা থেকে নীচে হেলিকপ্টার থেকে হোটেলের ছাদে প্রবেশ করা যায়। দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে নজর রাখতে ড্রোন চালু করা হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস) দায়িত্ব পালনের জন্য ৩৫টি ফায়ার টেন্ডার মোতায়েন করা ডিএফএস ক্রুদের দ্বারা মক ড্রিল করা হচ্ছে। যারা দায়িত্বে থাকবে কীভাবে অবিলম্বে কোনও অবস্থার দায়িত্ব নেবে তা আরও ভালভাবে বোঝার জন্য।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩