‘ইন্ডিয়া’ নয় ‘ভারত’, সংসদের বিশেষ অধিবেশনেই নাম পরিবর্তন করবে কেন্দ্র ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দেশ একটি কিন্তু নাম দুটি। ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’  দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন নিয়ে বিতর্ক চলছেই।  এবার মোদি সরকারের আমলে দেশের নাম ইন্ডিয়া বদলে শুধু ভারত হতে চলেছে।  ১৮-২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনেই কেন্দ্র নাম পরিবর্তনের জন্য প্রস্তাব আনতে চলেছে বলে সূত্রের খবর।

রাষ্ট্রপতি ভবন থেকে সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তাতেই লেখা ছিল, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই ঘটনার পরেই সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।  সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’। কংগ্রেস মুখপাত্র অভিযোগ, ‘দেশের নাম ইংরেজিতেও ‘ভারত’ করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকার দেশের ইতিহাসকে বিকৃত করছে। এখন তো সংবিধানেক ১ নং অনুচ্ছেদ পড়তে হবে, ভারত, যা আগে কি না ইন্ডিয়া ছিল, সব রাজ্যের সমষ্টি। তবে সেই ‘রাজ্যের সমষ্টি’ তো হামলার মুখে পড়েছে।’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ২০২২ সালের ১৫ আগস্ট  লাল কেল্লা থেকেও নাম পরিবর্তনের জন্য একই ইঙ্গিত করেছিলেন।  উল্লেখ্য,  রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের জন্য ব্যবহৃত বিশেষ বিমানে “ভারত” শব্দটি প্রতিস্থাপন করা হয়। সংসদের বাদল অধিবেশনে বিজেপি রাজ্যসভার সাংসদ নরেশ বনসাল সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ শব্দের অপসারণের দাবি করেছিলেন।  যুক্তি দিয়েছিলেন, এটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক।  বিজেপি সাংসদ হরনাথ সিং যাদবও একই দাবি করেছিলেন।   

১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন শুরু হতেই নাম পরিবর্তন করতে কেন্দ্র সাংবিধানিক সংশোধনী বিল পেশ করতে পারে বলে জল্পনা রয়েছেই। পাশাপাশি বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’। ফলে সেই কারণেই কেন্দ্রের এই তড়িঘড়ি নাম বদলানোর ঘটা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর