বাংলা ও বিহার জুড়ে ‘জওয়ান’-এর দাপট, রাত ২ টো থেকে শো শুরু, কিন্তু কোথায়?

বিহারের কিছু প্রেক্ষাগৃহে 'জওয়ান'-এর শো শুরু হবে রাত ২:১৫ থেকে, এরপর সকাল ৫ টা এবং ৭ টায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে রীতিমতো ইতিহাস গড়তে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার স্ক্রিনে তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। এত আপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে জওয়ান। ভারতে এবং বিদেশের বাজারেও জওয়ানের টিকিট বুকিং কয়েক লক্ষ টাকা ছাড়িয়েছে। বিশ্বজুড়ে পাঠানেরও সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে ধারণা বাণিজ্য বিশ্লেষকদের। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি। ইতিমধ্যেই ছবির অগ্রিম বুকিং ‘গদর 2’-এর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বিহারের কিছু প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর শো শুরু হবে রাত ২:১৫ থেকে, এরপর সকাল ৫ টা এবং ৭ টায়। অগ্রিম বুকিং চালুর পর প্রথম ২৪ ঘন্টায় ২ লক্ষেরও বেশি টিকিট বিক্রি করে রেকর্ড গড়েছে জওয়ান।

পশ্চিমবঙ্গে জওয়ান প্রদর্শিত হবে ভোর ৫টা থেকে। এছাড়াও রায়গঞ্জে রাত ২টা থেকে প্রদর্শিত হবে ছবিটি! এছাড়াও ছবিটি হায়দ্রাবাদে সকাল ৭ টা থেকে প্রদর্শিত হবে, যেটি শহরের যেকোনো বলিউড চলচ্চিত্রের জন্য প্রথম। Gaiety Galaxy-এ ছবিটির শো সকাল ৬ টায়। এছাড়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশেও দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। জানা গিয়েছে, বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে শুরু হবে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। অ্যাটলি দ্বারা পরিচালিত, ‘জওয়ান’-এ শাহরুখ খান, নয়নথারা, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সান্যা মালহোত্রা-সহ একাধিক দাপুটে শিল্পীরা অভিনয় করেছেন , যা এটিকে এই বছরের উচ্চ প্রত্যাশিত মুক্তিগুলির মধ্যে একটি করে তুলেছে। ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। ‘জওয়ান’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার