৬ না ৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তির শেষ নেই…

জন্মাষ্টমীর পুজোর জন্য সবচেয়ে ভালো সময় হবে ৬ সেপ্টেম্বর রাত ১১.৫৬ থেকে ১২টা ৪২ পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু বাংলার ফেস্টিভ্যাল মরসুম। আর ৫০ দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর তার আগেই হয় জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই ওইদিনে সারা বিশ্বে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে আবির্ভূত হন। তাই জন্মাষ্টমীর (Janmashtami) সময় রোহিণী নক্ষত্রকেও মাথায় রেখেই নির্ধারিত হয়। তবে এ বছর জন্মাষ্টমীর তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ৬ সেপ্টেম্বর আবার কেউ বলছেন ৭ সেপ্টেম্বর। জন্মাষ্টমীর সঠিক তারিখ কোনটি, জেনে নিন! 

ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ০৬ সেপ্টেম্বর বিকেল ৩.৩৮ মিনিটে, শেষ হবে ৭ই সেপ্টেম্বর বিকেল ০৪.১৪ মিনিটে। রোহিণী নক্ষত্র সারা রাত থাকবে। তবে জ্যোতিষীরা বলছেন, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন শুভ। তবে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন করবে। তবে জন্মাষ্টমীর পুজোর জন্য সবচেয়ে ভালো সময় হবে ৬ সেপ্টেম্বর রাত ১১.৫৬ থেকে ১২টা ৪২ পর্যন্ত। 

জন্মাষ্টমী কীভাবে উদযাপন করবেন?

জন্মাষ্টমীর সকালে স্নান করে উপবাস ও পূজার ব্রত করে সারাদিন জল বা ফল খান। মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের ধাতব মূর্তি একটি পাত্রে রেখে তাকে দুধ, দই, মধু ও চিনি এবং ঘি দিয়ে স্নান করান। পঞ্চামৃত স্নানের পর জল দিয়ে স্নান করান। তবে জিনিসগুলি শঙ্খের মধ্যে রেখেই নিবেদন করুন। এই দিনে যে ব্যক্তি পুজো করছেন তার কালো বা সাদা পোশাক পরা উচিত নয়।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!