Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভীমপুরে ২০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি,নদীয়া ও পূর্ব মেদনীপুর: বাংলাদেশ সীমান্তের কাছে ২০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। মঙ্গলবার সকাল ১১ টায় তিন অভিযুক্তকে আদালতে পেশ করে ভীমপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার আনুমানিক সকাল ৬ টা নাগাদ ভীমপুর থানার(Bhimpur P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে২০০০ বোতল ফেনসিডিল সহ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬ টা নাগাদ ভীমপুর থানার পুলিশ শাকদা এলাকায় টহল দিচ্ছিল । এমন সময়, ভীমপুর থানার অন্তর্গত শাকদা বাস স্ট্যান্ড ছেড়ে নতুন পাড়া এলাকার কাছাকাছি দুটি চারচাকা গাড়িটিকে পাকড়াও করে এবং সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে ২০০০ বোতল ফেনসিডিল সহ তিনজনকে গ্রেপ্তার করে নদীয়ার ভীমপুর থানার পুলিশ। ধৃতদের নাম সজল হালদার ,বয়স ৪৭ ,কৃষ্ণ মন্ডল, বয়স ৪০ ,এবং আবু বক্কর মন্ডল ,বয়স ৫৬। ধৃতরা নদীয়ার করিমপুরের(Karimpur) বাসিন্দা। আজ ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করে পুলিশ । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে,জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত এক শ্রমিক। পূর্ব মেদনীপুর জেলার(Purba Medinipur District) ব্রজলালচক থেকে হলদিয়া গ্রামী ১১৬ জাতীয় সড়কে পেট্রোল পাম্পে মোটরসাইকেল পেট্রোল ভরে বেরোনোর সময় হলদিয়া থেকে ব্রজ লালচক গ্রামী একটি ১০ চাকার গাড়ি চলে আসে। পেট্রোল পাম্প থেকে বেরোনোর মুখেই ধাক্কা মেরে পালিয়ে যায় ১০ চাকার গাড়িটি । সূত্রের খবর, পেট্রোল পাম্পের সামনেই পড়ে যায় ওই মোটরসাইকেলে থাকা শ্রমিক। নাম শুভঙ্কর ভৌমিক ।বয়স ৩২ ।বাবার নাম শীতল ভৌমিক। বাড়ি হলদিয়া  নিবেদিতা কলোনিতে। গত ছয় মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হলদিয়ার কারখানার বর্তমানে কর্মরত ছিলেন।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর