শিলিগুড়িতে ৩৫ লক্ষ টাকার নেশার সামগ্রী উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ জন্মাষ্টমীর প্রাক্কালে মোট তিনটি থানা এলাকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকার নেশার সামগ্রি ও দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করে। তিনটি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় চারজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩০০০ ইয়াবা ট্যাবলেট, ইনজেকশন, গাঁজা ও অন্যান্য নেশার সরঞ্জাম।

শিলিগুড়ি কমিশনারেটের এডিসিপি(ADCP) শুভেন্দ্র কুমার বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভক্তিনগর থানা(Bhaktinagar P.S.) এলাকা সহ মোট তিনটি থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নেশার সামগ্রীর পাশাপাশি ফেনসিডিল কাফ সিরাপ ও উদ্ধার করে। এই নেশার সামগ্রী পাচার ,বিক্রি সহ এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে জোর কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে শিলিগুড়ি কমিশনারেট।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তর ২৪ পরগনা জেলা সহ রাজ্যের বিভিন্ন সীমান্তী এলাকাগুলোতে ইদানিংকালে ব্যাপকভাবে ধরা পড়ছে ফেনসিডিল(Fencidil) কাপ সিরাপ। হাওড়া ও শিয়ালদা থেকে ট্রেনে এই সিরাপ পাচার হচ্ছে বলে পুলিশের কাছে নির্দিষ্ট খবর রয়েছে। তাই হাওড়া ও শিয়ালদা স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে দূরপাল্লাগামী ট্রেন গুলিতে। এর পাশাপাশি শিলিগুড়ি কমিশনারেট উত্তরবঙ্গে(North Bengal) যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত করতে এবার লাগাতার অভিযান শুরু করলো।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য