চন্দ্রযান-৩ এর সাফল্যকে অনন্যভাবে স্মরণীয় করলেন শিল্পী শঙ্কর বাগচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে ভারত। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামলেও ল্যান্ডার বিক্রম কিন্তু নেমেছে গাছের ওপর। অবাক লাগছে? হ্যাঁ এমনটাই ঘটেছে। এবার গাছের পাতার ওপর ল্যান্ডার বিক্রমের ছবি ফুটিয়ে তুললেন শিল্পী তথা শিক্ষক শঙ্কর বাগচী। চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। তাই অনন্য ভাবনায় অবতরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন উত্তর ২৪ পরগনা জেলার হাবরা টুনি ঘাটা এলাকার শিক্ষক শংকর বাগচী। শিল্পমনস্ক এই শিক্ষকের নানা হাতের কাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের বেশ পরিচিত।

২০০৫ সাল থেকে শিক্ষকতার পেশায় নিযুক্ত শংকর বাবু। বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক তিনি। কর্মসূত্রে বাইরেই থাকতে হয়। তার হাতের ছোঁয়ায় পাতার উপরে ফুটে উঠেছে নানা মনীষী, শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, পরিবেশ দূষণ রোধ,  জল অপচয় বন্ধ সহ নানা সামাজিক বার্তাও।তবে লিফ কার্ভিং এর ল্যান্ডার বিক্রমের যে ছবি তিনি ফুটিয়ে তুলেছেন তা নজির গড়েছে।  

তিনি তাঁর শিল্পকলার মধ্যে লিফ কার্ভিং এর কাজ শুরু করেছিলেন করোনা মহামারির সময় থেকে। ধীরে ধীরে ধৈর্য ধরে চলে পাতা কাটার কাজ। অসীম ধৈর্যের সঙ্গে নিখুঁতভাবে পাতার উপর এই ধরনের প্রতিকৃতি তৈরি করার জন্য তাঁকে দীর্ঘ সময় দিতে হয়।  এবার  দেশের সাফল্যের এই দিনটি স্মরণীয় করে রাখতে ও ইসরোর বিজ্ঞানীদের বিশেষ সম্মান জানাতেই শিল্পীর এই সৃষ্টি নজর কাড়ল মানুষের।

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা