জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ধে সাতটার খানিক আগে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের উদ্দেশে সাত রেসকোর্সের উদ্দেশে রওনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আগামিকাল শনিবার দিল্লিতে বসতে চলেছে গুরুত্বপূর্ণ জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে এদিন দুপুরের পর থেকেই একের পর এক দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। ইতিমধ্যেই হাজির হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার সম্মেলন শেষে রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজেও যোগ দেবেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা।

সম্মেলনের আগেই এদিন রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ব্রিকস সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ হলেও দুজনের মধ্যে কোনও বৈঠক হয়নি। আগামী বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এটিই শেষ আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে তিস্তা-সহ বেশ কয়েকটি সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। তাই মোদি-হাসিনার বৈঠককে তা‍ৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে