চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন চিনের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল শনিবার জি-২০ সম্মেলনে অংশ নিতে শুক্রবার রাতে দিল্লি এলেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আগেই রাজধানীতে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্ডোয়ান। আগামিকাল রাজধানীর প্রগতি ময়দানের ভারত মণ্ডপেই বসবে জি-২০ সম্মেলন। শক্তিশালী দেশগুলির তাবড় নেতাদের বৈঠকের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া।

ভারতের মাটিতে জি-২০ সম্মেলনে অবশ্য যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দেশের প্রেসিডেন্টের গরহাজির থাকায় সম্মেলনের জৌলুস অনেকটাই কমেছে। কেন বন্ধু দেশ হওয়া সত্বেও দিল্লিতে জি-২০ বৈঠক এড়িয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কূটনীতিবিদরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যাতে আন্তর্জাতিক মঞ্চে অপ্রস্তুত অবস্থায় না পড়তে হয়, তার জন্য সম্মেলন এড়িয়ে গিয়েছেন পুতিন।

গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনেও সশরীরে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট। কিন্তু ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন পুতিন। কিন্তু এবারের সম্মেলনে তেমন হওয়ার কোনও সম্ভাবনা। শুক্রবার ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘শনিবারের সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভই ভাষণ দেবেন।’

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ