তমলুকে দুটি বাসের সংঘর্ষ, আহত ২০ ,আশঙ্কা জনক ২

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: তমলুকের পাইকপাড়িতে দুটি বাসের সংঘর্ষ।আহত ২০, আশঙ্কা জনক ২ । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মেচেদা গামী পাইকপারি বাস স্টপেজে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হন ২০জন ।আশঙ্কাজনক ২। মেচেদাগামী হলদিয়া গড়বেতা বাস পাইকপারিতে স্টপেজে যাত্রী নামানোর সময় অপর একটি মেচেদাগামী নন্দীগ্রাম – মেচেদা বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে।

তাতে দুই বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দুই বাসের যাত্রীদের উদ্ধার করে স্থানীয় জানুবসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটানার জেরে বেশ কিছুখান হলদিয়া মেচেদা রাজ্য সড়ক(State High Way) অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ অফিসাররা। পুলিশ দুটি বাস আটক করেছে ।দুটি বাসের চালক ও খালাসি পালাতক।অন্যদিকে,বিকল্প রাস্তার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার চাষিরা। বারবার স্থানীয় প্রশাসনকে নিজেদের সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না মেলায় অবশেষে জাতীয় সড়ক অবরোধ করে ওই এলাকার চাষিরা।

তাদের অভিযোগ- বহরমপুরে(Baharampur) মেহেদিপুর থেকে সারগাছি পর্যন্ত জাতীয় সড়কের বিকল্প যে রাস্তা সম্প্রতি তৈরি করা হয়েছে- তার ফলে জমিতে যাতায়াতের জন্য রাস্তার অভাব দেখা দিয়েছে। যার কারণে এই মুহুর্তে জমিতে থেকে ফসল তুলে আনতে পারছেন না ওই এলাকার চাষিরা। নিজেদের এই সমস্যার কথা ইতিমধ্যে তারা বারবার জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। তবু শেষ অবধি এই সমস্যার কোনো সমাধান না মেলায় অবশেষে আজ দুপুরে বহরমপুরের মেহেদিপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে চাষিরা। দীর্ঘ সময় এই অবরোধের কারণে স্বাভাবিকভাবে রীতিমতো যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের