‘ঐশ্বর্য ও কানওয়ালের মুখের আদল একই’, মন্তব্য শুনেই চটলেন পাকিস্তানি উদ্যোক্তা

পুরানো ভিডিওতে, কানওয়াল চিমারকে মিডিয়া দ্বিতীয় ঐশ্বর্য রাই হিসেবে সম্বোধন করলে তিনি সরাসরি প্রশ্নটি বাতিল করে দেন, এবং বিরক্ত বোধ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের ফ্যান ভুবনজোড়া। শুধু ফ্যান নয়, তাঁদের মতো দেখতে অর্থাৎ লুক এলাইকের সংখ্যাও প্রচুর। মাঝে মধ্যে ইনস্টাগ্রামে তা ফুটেও ওঠে। বিশেষত ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ খানের look alike এর সংখ্যাটা একটু বেশি। যাই হোক, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের মতো দেখতে  একজন পাকিস্তানি উদ্যোক্তাও আছেন, যার নাম কানওয়াল চিমার। কিন্তু তিনি এই বিষয়টি একেবারেই ঈশ্বরের দান হিসেবে মেনে নেন নি, বরং তিনি নীল নয়না সুন্দরীর মতো দেখতে হওয়াতে ঘৃণা বোধ করেন, কিন্তু কেন? সম্প্রতি তাঁর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে! যেখানে বিশ্বজুড়ে নীল নয়না সুন্দরী ঐশ্বর্যের সৌন্দর্যে মুগ্ধ সবাই, সেখানে তিনি কেন এমনটি মনে করেন? পুরানো ভিডিওতে, কানওয়াল চিমারকে মিডিয়া দ্বিতীয় ঐশ্বর্য রাই হিসেবে সম্বোধন করলে তিনি সরাসরি প্রশ্নটি বাতিল করে দেন, এবং বিরক্ত বোধ করেন। কানওয়াল চিমা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নাম, তিনি নিজের একাধিক ব্যতিক্রমী কাজের জন্য বিখ্যাত। নারীর ক্ষমতায়নের প্রতিবাদে তিনি সর্বদা লড়ছেন।

কিন্তু ঐশ্বর্যের সঙ্গে তিনি নিজের তুলনা একেবারেই বরদাস্ত করেন না। ভিডিওতে স্পষ্ট, তিনি সাংবাদিকদের ঐশ্বর্যকে সব প্রশ্নের উত্তর রীতিমতো এড়িয়ে গিয়েছেন। তবে উদ্যোক্তার এরকম অহংকারী রূপ একেবারেই পছন্দ করেননি ভক্তরা। কেউ কেউ মহিলার নিন্দা করে বলেন, তিনি মোটেও ঐশ্বর্যর মতো দেখতে নন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এগুলি অযৌক্তিক কথা, এর থেকেও সুন্দরী আমাদের মিস ওয়ার্ল্ড”। অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, “মোটেই না… ঐশ্বর্য ওয়ার্ল্ড ক্লাস”।

সুতরাং ঐশ্বর্যের ভক্তরাও এহেন তুলনা নিয়ে অসন্তুষ্ট এবং দাবি করছেন যে পনিয়িন সেলভান অভিনেত্রী এক ধরণের সুন্দরী, তাঁর সঙ্গে সবার তুলনা  বন্ধ করা উচিত। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে যে, ঐশ্বর্য রাই বচ্চন বি টাউনের অন্যতম ধনী অভিনেত্রী, কারণ তাঁর সম্পত্তির মূল্য ৮০০ কোটি টাকা, অভিনেত্রী একজন স্ব-নির্মিত মহিলা কারণ ইন্ডাস্ট্রিতে তার কোনও সমর্থন ছিল না এবং তিনি সম্পূর্ণ বহিরাগত ছিলেন৷ ঐশ্বর্যর স্মরণীয় যাত্রা কোটি মানুষের কাছে অনুপ্রেরণার চেয়ে কম নয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের