আচমকাই ঢাকায় ফিরলেন সাকিব-মুশফিক, কারণ নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পরে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও আগামী ১৫ সেপ্টেম্বর রোহিত শর্মাদের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামার কথা টাইগারদের। কিন্তু ওই ম্যাচের আগে আচমকাই কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিকুরের ফেরাটা আগে থেকে নির্ধারিত থাকলেও, টাইগার অধিনায়কের আচমকা ফিরে আসা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাকিবের টপক্ষ থেকে এ বিষয়ে মুখ খোলা হয়নি।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স জঘন্য বললেও কম বলা হবে। গ্রুপ লিগ ও সুপার পোর মিলিয়ে এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে টাইগাররা। তার মধ্যে তিন ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেই দু’বার হারতে হয়েছে সাকিব আল হাসান-লিটন দাসদের। আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানে না জিতলে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হতো বাংলাদেশকে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পর পর দুই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিবরা। ফলে ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ নিয়ে খুব একটা উত্তেজনা নেই টাইগার শিবিরে। তিন দিনের জন্য দলের ক্রিকেটারদের ছুটি দিয়েছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। পরিবারে নতুন সদস্যের আগমণ উপলক্ষে মুশফিকুর রহিম যে ঢাকায় ফিরছেন, তা গত ৮ সেপ্টেম্বর জানিয়েছিল বিসিবি। কিন্তু টাইগার অধিনায়ক সাকিবের আচমকা ঢাকায় ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আগামী ১৩ সেপ্টেম্বর দু’জনেই ফের কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন।’

 

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার