চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ সফরে যাবেন ম্যাঁক্রো, শেখ হাসিনার সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃ তিন দশক পর ফ্রান্সের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন। ১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বাংলাদেশ সফরে যাচ্ছেন। এই সফরে হাসিনা-ম্যাঁক্রো বৈঠককে যথেষ্ট তাৎপর্যের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল।

দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, দুই দেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা হতে পারে। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ীদের আশা, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই সফরের মধ্য দিয়ে দূর হবে আমদানি-রফতানি সংক্রান্ত জটিলতা। তারা জানিয়েছেন, ঐতিহাসিক এই সফরের মধ্য দিয়ে বাড়বে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান। 

সফরকালে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে ম্যাঁক্রোর।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ