আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এ আর রহমানের কনসার্ট ঘিরে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট শতাধিক

নিজস্ব প্রতিনিধি: অস্কার বিজয়ী এ আর রহমানের কনসার্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। গতকাল অর্থাৎ রবিবার চেন্নাইয়ে তাঁর একটি মারাকুমা নেঞ্জাম নামের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক দের অব্যবস্থাপনার কারণে টিকিট কাটা সত্ত্বেও কয়েক হাজার ভক্ত কনসার্টে প্রবেশ করতে পারেনি। তার উপর বিশাল ভিড়, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মুখে পড়ে একাধিক বাচ্চা থেকে বয়স্ক ভক্ত চরম আহত হয়েছেন বলে খবর। আসলে, বিশ্বখ্যাত গায়ক, সুরকার এ আর রহমানের কনসার্ট দেখতে লাখ লাখ লোক জমবে, তা বলাই বাহুল্য! কিন্তু আয়োজকদের দুর্বল ব্যবস্থার জন্য, কোনও নিরাপত্তা না থাকার জন্যে বিপদে পড়তে হয়েছে দর্শকদের। ইতিমধ্যেই সেই কনসার্টের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে এবং যা দেখে নেটিজেনরা ক্ষিপ্ত।

রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে এ আর রহমানের কনসার্ট অনুষ্ঠিত হয়। অনেকেই বিকেল ৪টার আগে এসেও অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। একজন দর্শকের কথায়, “কনসার্টের দুটি দিক ছিল। আমি যে পাশে বসেছিলাম তা বেশিরভাগ ভক্তরাই জানত না। আমি এ আর রহমানের বাম দিকে ছিলাম। তাই, অনেকে অন্য দিকে ভিড় করতে থাকে, যার ফলে এক প্রকার পদদলিত হই। কনসার্টে আমার চারপাশে প্রায় ছয় থেকে সাতটি আসন খালি ছিল।” তিনি আরও বলেন, “গোল্ডেন এবং সিলভার গেটের পথটি ছিল একটি ছোট গলি দিয়ে, যা পার্কিং থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল। যখন কনসার্ট শেষ হয়, তখন প্রায় ৫০,০০০লোক একই ছোট গলি থেকে বের হওয়ার চেষ্টা করছে। টু-হুইলারের বেরোনোর ​​পথও ছিল একই লেনে। খুব খারাপভাবে সংগঠিত করে আয়োজক।”

শুধু তাই নয়, এদিন শোয়ে দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ, নারীদের শ্লীলতাহানি এবং শিশুদের বাস্তুচ্যুত করার অভিযোগও রয়েছে তালিকায়। কিন্তু যার কনসার্ট ঘিরে এমন ভীতিকর অবস্থা, সেই এ আর রহমানই এখনও কোনও বিষয়টি নিয়ে প্রতিবাদ করেননি। অনেক টুইটার ব্যবহারকারীও দাবি করেছেন যে অনুষ্ঠানে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল। অনেক পরিবার তাঁদের সন্তানদের ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছেন। প্রশাসন কোনও উপযুক্ত ব্যাবস্থা নেননি। তাই অনেকে ACTC ইভেন্টের সঙ্গে কাজ করার জন্য এআর রহমানকে দোষারোপ করেছেন, যেটি কোয়েম্বাটোরে অনুষ্ঠিত এআর রহমান কনসার্টের জন্য একইভাবে আলোচিত হয়েছিল। এ আর রহমানের এই কনসার্টটি ছিল বছরের সবথেকে বড় কনসার্ট। যেখানে প্রায় ৫০,০০০ লোক উপস্থিত ছিলেন। অনেকে বলেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টিকেট বেশি বিক্রি করেছে, যার ফলে সিট পাওয়া যাচ্ছিল না। তবে আয়োজকদের টুইটে লেখা হয়েছে, “চেন্নাই এবং কিংবদন্তি @arrahman স্যারের প্রতি কৃতজ্ঞ!  অবিশ্বাস্য প্রতিক্রিয়া, অপ্রতিরোধ্য ভিড় আমাদের শো কে ব্যাপক সাফল্য এনে দিয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে যারা উপস্থিত হতে পারেননি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সম্পূর্ণ দায়িত্ব এবং দায়বদ্ধতা গ্রহণ করি।”

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ