বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ায় পৌঁছলেন কিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কিম জং–উনের ব্যক্তিগত ট্রেন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের খাসান রেলস্টেশনে পৌঁছেছে। রবিবারই রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে রবিবার(১০ সেপ্টেম্বর) সন্ধ্যেতেই বুলেটপ্রুফ ট্রেন রওয়ানা দিয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। কিমের সঙ্গে রয়েছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক কর্মকর্তারা। করোনা অতিমারির পর প্রথম বিদেশ সফর কিমের।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং–উনের দ্বিপাক্ষিক বৈঠক হবে। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনায় আশঙ্কার মেঘ দেখছে পশ্চিমা দেশগুলি। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের  অস্ত্র চুক্তি না করার বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার মধ্যেই বৈঠকে বসছেন কিম-পুতিন।

ইউক্রেন যুদ্ধের পর সামরিক অস্ত্রে ঘাটতি দেখা দিয়েছে রাশিয়ার। দুই রাষ্ট্রনেতার মধ্যে এই বিষয়েই আলোচনা হতে পারে। উত্তর কোরিয়ার কাছে যে সামরিক মারণাস্ত্রগুলি রয়েছে তা ইউক্রেন যুদ্ধে কাজে লাগানোর জন্য দেওয়া হতে পারে মস্কোকে। পাশাপাশি পরিবর্তে কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, এনার্জি, খাদ্য ও উন্নত অস্ত্র প্রযুক্তির জন্য সহায়তা চাইতে পারেন বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।

রাশিয়া ও উত্তর কোরিয়ার ঠাণ্ডা যুদ্ধের সম্পর্ক বহুজনবিদিত। তবে ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ পরস্পরের কাছাকাছি এসেছে। ‘শত্রুর শত্রু মিত্র’-এ পরিণত হয়েছে কিমের। ফলে সম্পর্কোন্নতিতে নজর দিয়েছেন কিম। উত্তর কোরিয়ার সামরিক অস্ত্রের ভাণ্ডার যদি রাশিয়ার হাতে যায় তা ইউক্রেনের জন্য শুভ ফলপ্রসূ হবেনা বলেই ধারণা আন্তর্জাতিক বিশ্লেষক মহলের।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক