শিলিগুড়িতে মধুচক্র চালানোর অভিযোগে দুই মহিলাকে গণধোলাই

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে দুই মহিলাকে গণধোলাই দিলেন স্থানীয়রা।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির বাগডোগরা থানা এলাকায়।স্থানীয় সূত্রে খবর,এলাকার দুই মহিলা দীর্ঘদিন ধরে ঘরে বসেই মধুচক্র চালাতেন।অভিযোগ,কয়েকমাস ধরে ওই দুই মহিলা এলাকার এক স্কুল ছাত্রীকে (Student)একাধিক জায়গায় নিয়ে গিয়ে এই ব্যবসা চালাচ্ছিলেন।

এদিকে নাবালিকার থেকে গোটা বিষয়টি জানতে পারেন তার মা।এরপরই দুই মহিলাকে ধরে মঙ্গলবার গণধোলাই দেন স্থানীয়রা।দুই মহিলার চুল কেটে দেওয়ারও অভিযোগ ওঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুই মহিলাকে আটক করে নিয়ে যায় বাগডোগরা থানার পুলিশ।ইতিমধ্যেই মহিলাদের বিরুদ্ধে বাগডোগরা থানায় (Bagdogra P.S.)লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা।তিনি জানান,ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে যেত দুই মহিলা।এরপর ঘুমের ওষুধ সহ নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এই ব্যবসা করাত।গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। ‌

এই চক্রে আর কারা যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত দু মাস থেকে এই ধরনের মধুচক্র চলছে এলাকার মধ্যে তা জানতে পেলে তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় থানা ও প্রশাসনকে জানিয়েছিল। কিন্তু কেউই কোন পদক্ষেপ গ্রহণ করে না। অবশেষে মঙ্গলবার জনরোষ দেখা দেয় ওই এলাকায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য