অক্টোবর থেকে গাড়িতে ছয় এয়ারব্যাগ চালু বাধ্যতামূলক নয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে চার চাকার গাড়িতে এয়ারব্যাগ রাখার নিয়ম নিয়ে পিছু হঠল মোদি সরকার। গত বছরই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই চার চাকার গাড়িতে ছয়টি এয়ারব্যাগ রাখার নিয়ম বাধ্যতামূলক হচ্ছে।’ কিন্তু ওই নিয়ম কার্যকর হওয়ার সপ্তাহ তিনেক আগেই ডিগবাজি খেয়ে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, ‘পয়লা অক্টোবর থেকে ওই নিয়ম বাধ্যতামূলক হচ্ছে না।’

বুধবার গাড়ির যন্ত্রাংশ উ‍ৎপাদনকারী সংস্থাগুলির সমিতির (অটোমেটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন) বার্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘চার চাকার গাড়ির জন্য ছয় এয়ারব্যাগের নিয়ম বাধ্যতামূলক হচ্ছে না। অনেক গাড়ি প্রস্তুতকারী সংস্থা আগে থেকেই গাড়িতে ছয়টি এয়ারব্যাগ রাখছে। এ বিষয়ে বিজ্ঞাপনও দিচ্ছে। যে সমস্ত সংস্থা ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন না, বাজারে তাদের টিঁকে থাকা মুশকিল হবে। নিজেদের স্বার্থেই সংস্থাগুলি ছয় এয়ারব্যাগ নীতি কার্যকর করবে। আমরা ছয় এয়ারব্যাগ চালু করার নিয়ম বাধ্যতামূলক হচ্ছে না।’

ভারতে গাড়ির বাজার ক্রমশই প্রসারিত হচ্ছে বলে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বিশ্বে গাড়ি বিক্রির ক্ষেত্রে জাপানকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দেশ। গাড়ির চাহিদা দ্রুত বেড়ে চলেছে। তবে ক্রেতারাও গাড়ি কেনার ক্ষেত্রে কারিগরিগত বিষয়গুলি নজরে রাখছেন। ফলে প্রতিযোগিতা বাড়ছে।’  

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?