সংসদের বিশেষ অধিবেশনে ৪ বিল আনছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে কোন-কোন বিষয়ে আলোচনা হবে তার তালিকা প্রকাশ করল কেন্দ্র। বুধবার রাতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশনে মোট চারটি বিল পেশ করা হবে। তার মধ্যে দুটি লোকসভায় এবং দুটি রাজ্যসভায় পেশ করা হবে। ওই চার বিলের মধ্যে উল্লেখযোগ্য হল, দেশের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল। তাছড়া পোস্ট অফিস বিলও থাকছে।    

আগামী সোমবার থেকেই সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ওই অধিবেশন চলবে পাঁচদিন। অধিবেশনে কী-কী নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না জানানোয় ব্যাপক জল্পনা শুরু হয়। জল্পনা চলছিল, দেশের নাম বদলে ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার পাশাপাশি ‘এক দেশ এক ভোট’-এর বিষয়টি নিয়ে বিল আনতে পারে মোদি সরকার। এমনকি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল আনতে পারে কেন্দ্র।

এদিন সকালেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংসদের বিশেষ অধিবেশন বসার আগের দিন অর্থা‍ৎ, রবিবার সর্বদলীয় বৈঠক বসবে। ওই বৈঠকেই অধিবেশনের আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সর্বদলীয় বৈঠক ডাকার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভা এবং লোকসভার পক্ষ থেকে অধিবেশনের আলোচ্য বিষয় নিয়ে খোলসা করা হয়। জানানো হয়, মোট চারটি বিল আনা হচ্ছে। তার মধ্যে যেমন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল রয়েছে, তেমনই ‘দ্য অ্যাডভোকেটস (অ্যামেন্ডমেন্ট) বিল, ‘দ্য পোস্ট অফিস বিল’ এবং ‘দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যালস বিল।’

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩