‘জওয়ান’ সাফল্যের মাঝেই নতুন স্কিনকেয়ার ব্র্যান্ডের ঘোষণা নয়নতারার

যেগুলি প্রযুক্তি এবং আপনাদের স্ব-যত্ন রুটিনকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্ব-প্রেমের যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন এবং স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বককে হ্যালো বলুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সেলিব্রিটিরা শুধু অভিনয়েই আটকে নেই, পাশাপাশি শুরু করছেন একাধিক ব্যবসা শুরু করছেন। কেউ বাচ্চাদের জামাকাপড়ের ব্র্যান্ড খুলছেন, কেউ বিউটি ব্র্যান্ড আবার কেউ রেস্তোরাঁর ব্যবসায় বিনিয়োগ করছেন। যেমন, দীপিকা পাড়ুকোন 82 ডিগ্রি, কৃতি শ্যানন হাইপেন, পরিণীতি চোপড়ার বিউটি ব্র্যান্ড, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া-সহ একাধিক বলিউড অভিনেত্রীর সম্পূর্ণ নিজস্ব বিউটি ব্র্যান্ডের ব্যবসা রয়েছে, আলিয়া ভাটেরও নিজস্ব কিডস ওয়্যারের ব্যবসা রয়েছে। যদিও কেউ কেউ ব্যবসায়ে সফল আবার কেউ কেউ নয়! যাই হোক, এবার দীপিকা, ক্যাটরিনা, কৃতিদের তালিকায় নাম লেখালেন বর্তমানে দক্ষিণের ট্রেন্ডিং অভিনেত্রী নয়নতারা। জওয়ানের সফলতার হাত ধরে তাঁর নাম এখন প্রতিটি দেশবাসীর মুখে মুখে ঘুরছে। দিন কয়েক আগেই নতুন কিছু শুরু করার আভাস দিয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী ভিগনেশ।

এবার তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে জানালেন, নিজস্ব বিউটি ব্র্যান্ডের সূচনা করলেন, যার নাম 9skin। নয়নতারার নতুন উদ্যোগ ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে। এখন থেকে নয়নথারা, শুধুমাত্র দক্ষিণের লেডি সুপারস্টার নন, একজন উদ্যোক্তাও। ১৪ সেপ্টেম্বর, অভিনেত্রী তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড, 9স্কিন চালু করার ঘোষণা করেছেন। পাশাপাশি জানালেন, তাঁর পণ্যের অফিসিয়াল বিক্রয় এবং ওয়েবসাইট ২৯ সেপ্টেম্বর থেকে লাইভ হবে। এর আগে, অভিনেত্রী চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ রেনিতা রাজনের সহযোগিতায় একটি লিপবাম কোম্পানি চালু করেছিলেন। ১৪ সেপ্টেম্বর, নয়নতারা তাঁর Instagram পৃষ্ঠায় 9skin-এর প্রোমো শেয়ার করে জানালেন, “আজ, ছয় বছরের নিরলস প্রচেষ্টা এবং ভালোবাসা প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত রোমাঞ্চিত। আমরা আমাদের হৃদয় ঢেলে দিয়েছি আপনাদের মতো অনন্য পণ্যগুলি তৈরি করার জন্য, যে সূত্রগুলি প্রকৃতি এবং আধুনিক বিজ্ঞান দ্বারা সমর্থিত। যেগুলি প্রযুক্তি এবং আপনাদের স্ব-যত্ন রুটিনকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্ব-প্রেমের যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন এবং স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বককে হ্যালো বলুন। আমরা বিশ্বাস করি আত্মপ্রেমই আমাদের প্রয়োজন। 9SKIN যাত্রা শুরু হচ্ছে ২৯ শে সেপ্টেম্বর, থেকে।”

নয়নথারাকে শেষ দেখা গিয়েছিল পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এ। ছবিটি এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে। অভিনেত্রী এখন তাঁর আসন্ন ছবি ‘ইরাইভান’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।জয়ম রবি অভিনীত, ছবিটি প্রেক্ষাগৃহে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। অভিনেত্রী বর্তমানে তাঁর ৭৫ তম ছবি এবং শশীকান্তের ‘টেস্ট’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। 

 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?