১,০০০ কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে এবার EOW-এর নজরে গোবিন্দা

সংস্থাটি ভদ্রক, কেওনঝার, বালাসোর, ময়ূরভঞ্জ এবং ভুবনেশ্বর থেকে প্রায় ১০,০০০ জন লোকের কাছ থেকে ৩০ কোটি টাকা জালিয়াতি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় থেকে অনেকদিন ধরেই বিমুখে গোবিন্দা। অথচ ৯০ দশকের অন্যতম সেরা অভিনেতা ছিলেন নায়ক। তবে পর্দায় তাঁর বিশেষত্ব ছিল কৌতুক। বর্তমানে ছোটখাটো রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা যায় তাঁকে। কিন্তু সম্প্রতি আইনি বিপাকে পড়লেন গোবিন্দা। ওড়িশা অর্থনৈতিক অপরাধ শাখা অভিনেতাকে জিজ্ঞেসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে। ১৩ সেপ্টেম্বর ওড়িশা ইকোনমিক অফেন্সেস উইং (EOW) জানিয়েছে, ১০০০ কোটি টাকার প্যান-ইন্ডিয়া অনলাইন পঞ্জি কেলেঙ্কারি তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে গোবিন্দাকে। যদিও গোবিন্দ অভিযুক্ত, কিন্তু EOW-এর সাক্ষী হতে পারেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, সোলার টেকনো অ্যালায়েন্স (STA-টোকেন) বেশ কয়েকটি দেশে অনলাইন উপস্থিতি সহ ক্রিপ্টো বিনিয়োগের আড়ালে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।

যেখানে EOW বলিউড অভিনেতা গোবিন্দের নাম হাইলাইট করেছে। অভিযোগ, এহেন কেলেঙ্কারির বিজ্ঞাপণের কয়েকটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানির কার্যক্রমকে সমর্থন করেছেন গোবিন্দা। EOW ইন্সপেক্টর জেনারেল জে এন পঙ্কজ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা শীঘ্রই মুম্বইতে একটি দল পাঠাব ফিল্মস্টার গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য যিনি জুলাই মাসে গোয়াতে STA-এর গ্র্যান্ড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং কিছু ভিডিওতে কোম্পানির প্রচার করেছিলেন। তবে আমরা যদি দেখতে পাই যে, এই ঘটনায় গোবিন্দার ভূমিকা শুধুমাত্র তাঁদের ব্যবসায়িক চুক্তি অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাহলে আমরা তাঁকে শুধুমাত্র এই মামলায় একজন সাক্ষী করব, তাই প্রবীণ অভিনেতা অভিযুক্ত কিনা, তা তদন্তের পর জানা যাবে।” সংস্থাটি ভদ্রক, কেওনঝার, বালাসোর, ময়ূরভঞ্জ এবং ভুবনেশ্বর থেকে প্রায় ১০,০০০ জন লোকের কাছ থেকে ৩০ কোটি টাকা জালিয়াতি করেছে।

রিপোর্ট অনুসারে, এই  কেলেঙ্কারিতে, বিহার, উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড এবং অন্যান্য রাজ্যের বিনিয়োগকারীদেরও লাখ লাখ টাকা রয়েছে। ইতিমধ্যেই কোম্পানির প্রধান গুরতেজ সিং সিধু এবং নিরোদ দাসকে গ্রেপ্তার করেছে EOW। এছাড়াও হাঙ্গেরির নাগরিক, কোম্পানির আরেক প্রধান ডেভিড গেজের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।

 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?