কুণালের মামলায় জামিন পেলেন বিমান-সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় জামিন পেলেন তিন বাম নেতা। বৃহস্পতিবার মেট্রোপলিটন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও শতরূপ ঘোষ। সেই মামলাতে তাঁদের জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।

সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখ টাকা দামের গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপরেই আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক ডাকেন শতরূপ ঘোষ। দলীয় দফতরে বসেই কুণাল ঘোষকে কিছু কড়া মন্তব্য করেছিলেন। ‘তাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেছিলেন শতরূপ। অভিযোগ তাতে সায় দিয়েছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম। ফলে কুণাল ঘোষ মানহানির মামলা দায়ের করেছিলেন।

কুণাল ঘোষের অভিযোগ, সিনিয়ের নেতাদের পৃষ্ঠপোষকতা না থাকলে দলীয় দপ্তরে বসে এই ধরনের কথা বলতে পারতেন না শতরূপ। মামলা করার পূর্বে তিন নেতাকে আইনি চিঠি পাঠিয়েছিলেন। তাঁদের ক্ষমা চাইতে বলেছিলেন কুণাল ঘোষ। তাঁরা সেই চিঠি উপেক্ষা করে যান।

তিন সিপিএম নেতাই আদালতে জানিয়েছেন, মামলার পরবর্তী যে তারিখগুলি পড়বে তাতে তাঁরা সশরীরে হাজির থাকতে পারবেন না। তখন যদিও আপত্তি জানান কুণালের আইনজীবী। বৃহস্পতিবার এ বিষয়ে রায়দান স্থগিত রেখেছেন বিচারক।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই