‘মোদি নোটিশ’, ইডির সমনকে কটাক্ষ কেসিআর কন্যা কবিতার

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে তলব করেছে ইডি। জেরার জন্য আগামিকাল শুক্রবার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ওই সমন পেয়েই ইডির নোটিশকে ‘মোদি নোটিশ’ হিসেবে কটাক্ষ করেছেন কেসিআর কন্যা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে প্রথম থেকেই নাম জড়িয়েছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার। বেশ কয়েকবার ইডি জেরারও সম্মুখীন হয়েছিলেন তিনি। এমনকি প্রথম চার্জশিটে নাম থাকা সত্বেও রহস্যজনকভাবে দ্বিতীয় চার্জশিট থেকে নাম বাদ গিয়েছিল কেসিআর কন্যার। তার পরেই চর্চা শুরু হয়েছিল, আসন্ন বিধানসভা ভোটে তেলেঙ্গানায় গোপন বোঝাপড়ায় যেতে পারে রাজ্যের শাসকদল বিআরএস ও বিজেপি।  কংগ্রেসকে ঠেকাতেই এক মঞ্চে আসতে পারে দুই দল। যদিও ইদানিং ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শোনা গিয়েছে তেলেঙ্গানার শাসকদলের নেতা-নেত্রীদের।

আর ওই সুর চড়ানোর পরেই ফের কেসিআর কন্যাকে তলব করেছে ইডি। বৃহস্পতিবার কেন্দ্রীয তদন্তকারী সংস্থার তলবের কথা স্বীকার করে কে কবিতা সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ মোদি নোটিশ পেয়েছি এবং দলের আইনজীবী সেলের কাছে তা পাঠিয়ে দিয়েছি। আইনজীবী সেল যে পরামর্শ দেবে সেই অনুযায়ী কাজ করব।’ এর পরেই ইডির সমন জারি নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘এই সমন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিধানসভা ভোট এলেই অতি সক্রিয় হয়ে ওঠে বিজেপির দুই সহযোগী সংগঠন ইডি ও সিবিআই। ফলে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না।’

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?