চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুবাইতে ২০০ কোটি টাকার বিয়েতে গিয়ে ইডির খপ্পরে ১৪ জন বলি তারকা

নিজস্ব প্রতিনিধি: গতকালই ১০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ইডির নজরে পড়েছিলেন গোবিন্দা, খুব শীঘ্রই তাঁকে ওড়িশা পুলিশ ডেকে পাঠাবে জিজ্ঞেসাবাদের জন্যে। তবে পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে গোবিন্দার কোনও সম্পর্ক নেই বলেই অভিযোগ উড়িয়েছেন গোবিন্দার ম্যানেজার। এবার একই রকম ঝামেলায় জড়ালেন বলিউডের প্রায় ১৪ জন তারকা। বর্তমানে দেশে-বিদেশে বড় বড় ব্যবসায়ীদের অনুষ্ঠানে অতিথি হিসাবে বলিউড তারকাদের দেখা যায়, বিশেষ অতিথির হিসেবে সেখানে উপস্থিত থাকেন তাঁরা, তবে যুগ যুগ ধরেই এই রীতি চলে আসছে। এ বার দুবাইতে এমনই এক বিয়ে বাড়িতে গিয়ে বিপদে পড়লে টাইগার শ্রফ, সানি লিওনেরা। এই বিয়েবাড়ির বাজেট ছিল ২০০ কোটি টাকা।

সেখানেই বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন তাঁরা। আর বিয়ে বাড়িতে গিয়েই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে পড়লেন সানি লিওন, টাইগার শ্রফ-সহ বলিউডের ১৪ জন তারকা। ঘটনাটি হল, ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত সৌরভ চন্দ্রশেখরের বিয়েতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন টাইগার, সানি, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচার মতো একাধিক বলিউড তারকা। এই সংস্থার মালিকের নাম রবি উপ্পল, সৌরভ চন্দ্রাকর। তাঁদেরই খোঁজ করছেন ইডি।

অভিযোগ, এই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা তুলেছে। সেই টাকা মুম্বইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গিয়েছে বলি তারকাদের কাছে। ১১২ কোটি টাকার লেনদেন তো বটেই, এমনকী তারকাদের দুবাইতে থাকার জন্যেও খরচ হয়েছে ৪২ কোটি টাকা। যার পুরোটাই হয়েছে নগদে। গোটাটাই নাকি কালো টাকা। বেশ কয়েক মাস আগে দুবাইতে গা ঢাকা দিয়েছিলেন সৌরভ। সম্প্রতি ইডি কলকাতা, মুম্বই, ভোপালের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকার সোনার বাট, গয়না উদ্ধার করেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ