মাস্কের সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীকে ডিভোর্স গুগলের সহ প্রতিষ্ঠাতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: টেসলা ও টুইটার কর্ণধার ইলন মাস্কের সঙ্গে পরকীয়া রয়েছে সন্দেহে তড়িঘড়ি স্ত্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানলেন সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে দু’জনের বিচ্ছেদও ঘটেছে। আপাতত চার বছরের শিশু কন্যার হেফাজত নিয়ে লড়াই চালাচ্ছেন নিকোল শানাহান ও গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।

২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যানে ওজচিক্কির সঙ্গে বিচ্ছেদ হয়েছিল গুগলের সহ প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম ধনকুবের সের্গেই ব্রিনের। ওই বছরই পেশায় আইনজীবী ও শিল্প উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে ডেটিং শুরু করেন। তিন বছর চুটিয়ে প্রেম করার পরে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্ত্রীর সঙ্গে টেসলা কর্ণধার তথা বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের অবৈধ সম্পর্ক রয়েছে বলে গুগল সহ প্রতিষ্ঠাতার মনে সন্দেহ দানা বাঁধে। যদিও টেসলা কর্ণধার ইলন মাস্ক ও নিকোল-দুজনেই তাঁদের মধ্যে পরকীয়ার কথা অস্বীকার করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। স্ত্রীর সঙ্গে ব্রিনের সম্পর্কে ফাটল ধরে। ২০২১ সালে দুজনে আলাদাভাবে থাকতে শুরু করেন। পরে ২০২২ সালের জানুয়ারি মাসে স্ত্রী নিকোলের বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেন গুগলের সহ প্রতিষ্ঠাতা।  

মাস্কের সঙ্গে ব্রিনের দ্বিতীয় স্ত্রী নিকোল শানাহানের সম্পর্ক নিয়ে মুখরোচক খবর ছড়িয়ে পড়ে। একাধিক মার্কিন সংবাদপত্রেও দু’জনের সম্পর্ক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২২ সালের ২৫ জুলাই ‘টুইটার’ হ্যান্ডেলে এক পোস্টে ব্রিন-পত্নীর সঙ্গে সম্পর্ক থাকার অস্বীকার করে এক পোস্টও করেছিলেন মাস্ক।

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান