রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’ খতিয়ে দেখলেন কিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সফরকালীন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’ দেখলেন। পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও দেখলেন কিম। রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান, সামরিক ও অন্যান্য প্রযুক্তিগত স্থাপনাও পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা।

শনিবার(১৬ সেপ্টেম্বর) ভ্লাদিভস্তক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আর্তিয়ম শহরে ব্যক্তিগত সুরক্ষিত ট্রেনে পৌঁছান কিম। শহরের ঠিক উপকণ্ঠে অবস্থিত ভ্লাদিভস্তক বিমানবন্দরে যান তিনি। সেখানে তাঁকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার কৌশলগত বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধবিমান দেখানো হয়। উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক কর্মকর্তারা।

এই কিনঝাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারহেডের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। দেড় থেকে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি ৪৮০ কেজি বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে। শব্দের চেয়ে ১০ গুণ গতিতে ছুটতে পারে। বোমারু বিমান টিইউ-১৬০, টিইউ-৯৫ এবং টিইউ-২২এম৩ মডেলগুলো দেখানো হয় কিমকে। এসব যুদ্ধবিমান থেকে কীভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা জানতে চান কিম।

গত বুধবার থেকে রাশিয়া সফর শুরু করেছেন উত্তর কোরীয় নেতা।  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিমের এই সফরে আশঙ্কার ছায়া দেখছে পশ্চিমা দেশগুলি। উত্তর কোরিয়া থেকে ইউক্রেন যুদ্ধের অস্ত্র কিনতে পারে রাশিয়া। এমন আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভবত গোপনে কোনো সামরিক বোঝাপড়া চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নেতা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক