মহিলার গায়ে থুতু দিলেন ‘পলাতক’ নওয়াজ শরিফের গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, ‘স্বভাব যায়না মরলে’। পাকিস্তান হোক কিংবা লন্ডন পাকিস্তানিদের কুরুচিকর ব্যবহার কখনই বন্ধ করা যায়না, মত ওয়াকিবহাল মহলের। তেমনই এবার বিদেশের মাটিতেও নিজেদের ব্যবহারের পরিচয় দিলেন তাঁরা। প্রকাশ্য দিবালোকে মহিলার গায়ে থুতু দিলেন পাকিস্তানের ‘পলাতক’ নেতা নওয়াজ শরিফের গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে শনিবার(১৬ সেপ্টেম্বর) লন্ডনের হাইড পার্ক এলাকায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাস্তির দাবি তুলেছেন নেটিজনেরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ গাড়িতে যাচ্ছিলেন। এক মহিলা গাড়ির জানলায় টোকা দেন। গাড়ির কাঁচ নামতেই মহিলা নওয়াজ শরিফকে অভিবাদন জানান। প্রশ্ন করেন, ‘আমি শুনেছি আপনি একজন অত্যন্ত দুর্নীতিবাজ পাকিস্তানি রাজনীতিবিদ’। ক্ষিপ্ত হয়ে গাড়ির চালক মহিলার গায়ে থুতু দেয়। গাড়ির কাঁচ তুলে ঘটনাস্থল থেকে চলে যান তাঁরা। সমগ্র ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে মহিলা।

২০১৯ সালে পাকিস্তান ছাড়ার পর নওয়াজ শরিফ লন্ডনেই রয়েছেন।  ২০১৮ সালে আল-আজিজিয়া মিলস এবং অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেই ‘পলাতক’ নওয়াজ। চলতি বছরের ২১ অক্টোবর পাকিস্তানে ফেরার কথা শরিফের।  

ঘটনার ভিডিও ভাইরাল হতেই পাকিস্তানের বিরোধী দলগুলি নওয়াজের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নওয়াজ শরিফ ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। একজন মহিলার ওপর এই আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু