দুর্নীতির অভিযোগে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গ্রেফতার। দুর্নীতির অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। তাঁর রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।  শেখ রশিদ আহমেদের ভাগ্নে তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র এবং আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রসিদ। তাঁর ভাগ্নে শেখ রশিদ শফিক এক ভিডিও বার্তায় বলেছেন, পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বড় ভাই শেখ সাকির ও বাড়ির পরিচারককেও গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তিনি পাকিস্তানের বিচার বিভাগের শীর্ষ পর্যায়কে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন।

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতারিতে তীব্র নিন্দা জানিয়েছে  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ পোস্ট করে বলা হয়, শেখ রশিদকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গ্রেফতার হলেও শেখ রশিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার