এশিয়ান গেমসের উদ্বোধনে থাকছে না আতশবাজির প্রদর্শনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র চার দিন। তার পরেই আগামী শনিবার থেকে চিনের মাটিতে বসছে এশিয়ান গেমসের আসর। এশিয়ার সর্ববৃহ‍ৎ ক্রীড়াযজ্ঞ। আর বৃহ‍ৎ ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হলেও, দর্শকরা এবার আর চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন না। এমন দুঃসংবাদ জানিয়েছেন গেমসের ডিরেক্টর শা শোলান।

কিন্তু এশিয়ার অন্যতম সেরা প্রতিযোগিতায় কেন আতশবাজির রোশনাই বন্ধ থাকছে? শোলানের কথায়, ‘ আমরা কার্বন নির্গমন যতটা সম্ভব কমাতে চাই। তাই আতশবাজি প্রদর্শনী না করার সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পরিবেশ রক্ষায় সবাই যাতে সচেতন হন সেই বার্তা ছড়িয়ে দিতে চাই। সবুজায়নের বিষয়টির উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।’ তবে আতশবাজি প্রদর্শনী আয়োজন না করা হলেও সেই ঘাটতি পূরণে ভিজুয়াল ইফেক্ট ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে গেমসের থিম ও আবেগকে তুলে ধরা হবে।’ উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের এক চতুর্থাংশের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় চিন থেকে। দেশটিতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০৬০ সালের মধ্যে শূন্য নির্গমনে পৌঁছতে ১৪ থেকে ১৭ ট্রিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করতে হবে চিনকে।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংজু প্রদেশে শুরু হচ্ছে ১৯তম এশিয়ান গেমসের আসর। হাংজুর স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ার সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়ার দেশগুলির ক্রীড়াবিদরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবেন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের