আসছে ভারতীয় সিনেমার বায়োপিক ‘মেড ইন ইন্ডিয়া’, দায়িত্বে SS রাজামৌলি

যখন আমি প্রথম বর্ণনাটি শুনি, তখন এটি আমাকে অন্য কিছুর মতো আবেগপ্রবণ করে তুলেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: RRR-এর মাধ্যমে বিশ্বজয়। ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’-র মাধ্যমে ১৪ বছর পর ভারতে অস্কার এসেছে। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১২০০ কোটি টাকার মতো আয় করে ২০২২ সালের সর্বোচ্চ আয়করী ছবিতে পরিনত হয়েছিল, তবে ছবিটি যে তৈরি করেছেন তাঁর কথা ভুলি কী করে? এস এস রাজামৌলি। দক্ষিণের একাধিক হিট চলচ্চিত্র তাঁর হাতেই তৈরি। সেরা পরিচালকের অস্কার না পেলেও তাঁর এখন খ্যাতি গোটা বিশ্বজুড়ে। আরআরআর-এর বিশ্বব্যপী সাফল্যের পর এবার আসছে এসএস রাজামৌলির নতুন প্রোজেক্ট। গণেশ চতুর্থীর শুভদিনে এই বিশেষ খবর শেয়ার করে নিলেন পরিচালক নিজেই। সামাজিক মাধ্যমে নতুন সিনেমা ‘মেড ইন ইন্ডিয়া’-র মোশন পোস্টার শেয়ার করেই দিলেন সুখবর।

ভারতীয় সিনেমার জনক, অর্থাৎ দাদাসাহেব ফালকেকে নিয়ে বায়োপিক আনছেন রাজামৌলি, যা ভারতীয় সিনেমার ইতিহাস বর্ণনা করবে, তাই তো ছবির নাম দেওয়া হয়েছে মেড ইন ইন্ডিয়া। SS রাজামৌলি এদিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে মেড ইন ইন্ডিয়া ঘোষণা করে লিখলেন, “যখন আমি প্রথম বর্ণনাটি শুনি, তখন এটি আমাকে অন্য কিছুর মতো আবেগপ্রবণ করে তুলেছিল। বায়োপিক তৈরি করা কঠিন, কিন্তু ভারতীয় সিনেমার পিতার সম্পর্কে ধারণা করা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা এর জন্য প্রস্তুত এবং প্রস্তুত। অত্যন্ত গর্বের সঙ্গে, মেড ইন ইন্ডিয়া উপস্থাপনা করছি।” মেড ইন ইন্ডিয়া পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নীতিন কক্কর। মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। ছবিটি প্রযোজনা করবেন ম্যাক্স স্টুডিওসের বরুণ গুপ্ত এবং শোয়িং বিজনেসের এসএস কার্তিকেয়া। ভারতীয় সিনেমার জন্ম ও উত্থান চিত্রিত হবে ছবিতে। নীতিন কক্কর এর আগে জাতীয় পুরস্কার বিজয়ী ফিল্মিস্তান, পেলি চুপলুর হিন্দি রিমেক মিত্রন, নোটবুক, সাইফ আলি খান অভিনীত জাওয়ানি জানেমন, এবং রাম সিং চার্লি পরিচালনা করেছেন।

এসএস রাজামৌলিকে বর্তমানে মতো মহেশ বাবুর সঙ্গে কাজ করছেন। যেহেতু অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা আগে কখনও একসঙ্গে কাজ করেননি, তাই তাঁদের ছবি নিয়ে উত্তেজিত দর্শক। রাজামৌলির সঙ্গে যারা এর আগে কাজ করেছেন, তাঁদের মধ্যে প্রত্যেক অভিনেতাই তাঁদের কেরিয়ারে অত্যন্ত সাফল্য অর্জন করেছেন। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?