ঘুচছে ‘কুমারী’র তকমা, শীঘ্রই বিয়ের পিঁড়িতে তৃষা কৃষ্ণান, পাত্র কে?

তবে এবার প্রকাশ্যে এল, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিয়ের খবর। খুব শীঘ্রই 'পন্নিয়িণ সেলভান' অভিনেত্রী তৃষা কৃষ্ণান মালায়ালাম প্রযোজকের গলায় মালা পরাতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও খুশির মরসুম। আগামী ২৪ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল ফোর্টে বসছে তাঁদের বিয়ের আসর। ইতিমধ্যেই তারকা জুটির পরিবারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাঘব চাড্ডার দিল্লির বাড়ি এবং পরিণীতির মুম্বইয়ের বাড়ি সেজে উঠেছে বিয়ের সাজে। এদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কখনও শোনা যাচ্ছে অভিনেত্রী কীর্তি সুরেশ খুব শীঘ্রই সুরকার অনিরুধ রবিচন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন, আবার কখনও বিষয়টি একেবারে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন কীর্তি।

তবে এবার প্রকাশ্যে এল, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিয়ের খবর। খুব শীঘ্রই ‘পন্নিয়িণ সেলভান’ অভিনেত্রী তৃষা কৃষ্ণান মালায়ালাম প্রযোজকের গলায় মালা পরাতে চলেছেন। বর্তমানে অভিনেত্রীরা একটি দেরিতেই জীবনসঙ্গী বেছে নিচ্ছেন। অবশেষে তৃষা খুঁজে পেলেন তাঁর যুবরাজকে। কিছুদিনের মধ্যে অভিনেত্রী নিজেই এ বিষয়ে বড় ঘোষণা করবেন বলে অনুমান। তৃষি কৃষ্ণান সবসময়ই বলে এসেছেন, বিয়ে না করেই খুশি। তাঁর কথায়, তাঁর অনেক বন্ধুরা সময়মতো বিয়ে করেও বিয়ে টেকাতে পারেনি, বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই তিনি অবিবাহিত হয়েই সুখী। তবে তিনি কিছুদিন রানা দাগ্গুবাতির সঙ্গে প্রেম করেছেন।

কিন্তু এটি কার্যকর হয়নি। যদিও এখনও তাঁরা ভালো বন্ধু। এছাড়া বরুণ মানিয়ানের সঙ্গে তৃষার বাগদান নিয়েও একটি গুজব উঠেছিল। এবার শোনা যাচ্ছে, এক মালায়ালাম প্রযোজকের সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃষা, সেই খবরের প্রতীক্ষায় ভক্তরা। অভিনেত্রীকে পরবর্তীতে থালাপথি বিজয়ের লিও-তে দেখা যাবে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল পনিয়িন সেলভানে রাজকন্যা হিসেবে।। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে