‘টাইম’ পত্রিকার পুরষ্কার মঞ্চে গীতা পাঠ করে চমকে দিলেন আয়ুষ্মান

সম্প্রতি তিনি শিরোনামে আছেন 'টাইম 100' পুরস্কারের জন্যে। হ্যাঁ, দিন কয়েক আগেই তাঁর মুকুটে নয়া পালক যোগ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ুষ্মান খুরানা, বলিউডের একজন ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা। অভিনেতার শেষ রিলিজ, ‘ড্রিম গার্ল ২’, ছবিটি বক্সঅফিসে প্রায় ১০০ কোটি টাকার উপরে ব্যবসা করেছে। ছবিতে অভিনেতার অভিনয় দক্ষতা রীতিমতো মাত করে দিয়েছে সবাইকে। ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর উত্থান, যদিও তিনি কেরিয়ার শুরু করেন সঞ্চালনা এবং গানের মাধ্যমে। এরপর ভিকি ডোনর দিয়েই তিনি ধীরে ধীরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সম্প্রতি তিনি শিরোনামে আছেন ‘টাইম 100’ পুরস্কারের জন্যে। হ্যাঁ, দিন কয়েক আগেই তাঁর মুকুটে নয়া পালক যোগ হয়েছে। আয়ূষ্মান খুরানা এই বছর ‘টাইম 100’ ইমপ্যাক্ট পুরস্কার জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন এই অভিনেতা। তবে অভিনেতা পুরস্কার গ্রহণ করার সময় একটি মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেন। যার জন্য অভিনেতার প্রশংসায় এখন পঞ্চমুখ দেশবাসী। বক্তৃতার সময় তিনি শ্রীমদ ভগবদ্গীতার একটি শ্লোক আবৃত্তি করে তাক লাগিয়ে দেন উপস্থিত দর্শকদের। এত বড় অনুষ্ঠানে গিয়েও দেশের ঐতিহ্য বজায় রেখে তাঁর এহেন দৃষ্টিভঙ্গি গোটা দেশকে মুগ্ধ করেছে। আয়ূষ্মান তাঁর ইনস্টাগ্রাম পেজে ইভেন্টের ভিডিও শেয়ার করেছেন। যেখানে আয়ুষ্মানকে ভগবদ গীতার একটি শ্লোক দিয়ে তার গ্রহণযোগ্য বক্তৃতা শুরু করতে দেখা গিয়েছে।

তিনি প্রথমে বলেন, “আমি শুরু করার আগে, আমি আমাদের ভারতীয়/হিন্দু ধর্মগ্রন্থ এবং নির্দেশিকা থেকে একটি শ্লোক আবৃত্তি করতে চাই–ভগবদ্গীতা– কর্ম্মণে বাধিকারস্তে, মা ফলেশু কদাচনা, মা কর্মফলহেতুর ভর্মা, তে সাঙ্গো স্ত্বাকর্মাণী। এই শ্লোকটি নিঃস্বার্থ কর্মের সারমর্মকে অন্তর্ভুক্ত করে। এটি আপনাকে আপনার শ্রমের ফল থেকে বিচ্ছিন্ন হতে প্রশিক্ষণ দেয়। মর্যাদাপূর্ণ টাইম ম্যাগাজিন দ্বারা একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য একটি নম্র মুহূর্ত।”

আয়ুষ্মান ক্যাপশনে লেখেন, “একজন মানুষ এবং একজন শিল্পী হিসাবে আমার উদ্দেশ্যকে যাচাই করার জন্য আপনাকে @time ধন্যবাদ! এই বৈশ্বিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য গভীরভাবে বিনীত। #Time100ImpactAwards।” অনেক সেলিব্রিটি অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?