YouTube থেকে আয় বন্ধ হয়ে গেল ধর্ষণে অভিযুক্ত রাসেল ব্র্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ধর্ষণ ও যৌন হেনস্তায় অভিযুক্ত পপ তারকা কেটি পেরির প্রাক্তন স্বামী তথা কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ড বড়সড় ধাক্কা খেলেন। তাঁর ইউটিউব থেকে আয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাসেল ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলের মানিটাইজেশন স্থগিত রাখা হয়েছে। ধর্ষণ ও যৌন হেনস্তার মতো মারাত্মক অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’  

সম্প্রতি ‘সানডে টাইমস ও চ্যানেল ফোর’-এর যৌথ তদন্তে জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একাধিক মহিলাকে জোর করে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠে আসে। তদন্তে প্রমাণিত হয়, জনপ্রিয় পপ তারকা কেটি পেরির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পাঁচ মাসের মাথায় লস অ্যাঞ্জেলসের বাড়িতে ডেকে এনে এক মহিলাকে ধর্ষণ করেছিলেন ব্র্যান্ড।  শুধু তাই নয়, কয়েক বছর আগে এক ষোড়শীর সঙ্গেও অকথ্য যৌন নির্যাতন চালিয়েছিলেন কৌতুকাভিনেতা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণ আর যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন ব্র্যান্ড।

কিন্তু তাতেও নিস্তার মেলেনি তাঁর। নৈতিক স্খলনতার দায়ে ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলের মানিটাইজেশন বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। রাসেল ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬.৬২ মিলিয়ন। গত কয়েক বছর ধরে তিনি আধ্যাত্মিকতা, রাজনীতি এবং সম্প্রতি ইউএফও নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করছেন। প্রতি ভিডিও থেকে কৌতুকাভিনেতার আয় হতো ২ হাজার থেকে ৪ হাজার পাউন্ড। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের