আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় সাহায্যের নামে মহিলাদের যৌন হয়রানি

নিজস্ব প্রতিনিধিঃ মরক্কোর বিধ্বংসী ভূমিকম্পের ভয়াবহতার উদ্বেগে এখন গোটা বিশ্ব। ঘরবাড়ি,পরিজন হারিয়ে হাহাকার লেগে রয়েছে মানুষের। এই বিধ্বস্ত পরিস্থিতিতেও নাকি যৌন হয়রানির শিকার মেয়েরা। বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে অল্পবয়সী মেয়েদের। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করছেন বহু পুরুষ। ফলে এই ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আওয়াজ তুলেছেন মরক্কোর নারী অধিকার কর্মীরা।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর)মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। মৃত্যু হয় ৩ হাজারেরও বেশি মানুষের। ইতিমধ্যেই বহু রাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়েছে। তবে উদ্বেগজনকভাবে অনেকেই সাহায্যের অছিলায় মেয়েদের দিকে কুনজর দিচ্ছে বলে অভিযোগ।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক স্বেচ্ছাসেবী ১০ বছরের এক নাবালিকা কন্যার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন,  ‘সে আমার সঙ্গে কাসাব্লাঙ্কায় আসতে চায়নি। তবে সে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে করবে।’

এছাড়াও সম্প্রতি সিটি গার্লস নামে এক ফেসবুক পেজে নারীদের হেয় করা হয়। লেখা হয়, ‘আপনারা কেন শহরের আঁটসাঁট পোশাক পরা মেয়েদের বিয়ে করবেন? তারা জামা-কাপড়ের পেছেনে অনেক অর্থ খরচ করে। এমন কাউকে বিয়ে করুন যে কিছু চাইবে না।’

এই বিষয়ে এবার মুখ খুলেছে মরক্কোর অলাভজনক বেসরকারি সংস্থা পলিটিক্স ফর হারের প্রতিষ্ঠাতা ইয়াসমিনা বেনসলিমান। তিনি বলেছেন, ‘আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারীদের নিরাপদে রাখতে চাই।’ মরক্কোর নারী অধিকারকর্মীরাও বলছেন, ভূমিকম্পের পর তাঁরা সতর্ক রয়েছেন। অনেক পুরুষ গ্রামে ভ্রমণ করে নারীদের সহযোগিতার করার নামে অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রস্তাব দিচ্ছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের প্রচারের জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২০ বছর বয়সী এক ছাত্র ভূমিকম্পের পর দুর্ঘটনা কবলিত এলাকায় ঘুরে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তাঁর উদ্দেশ্যই মূলত অল্প বয়সী মেয়েদের যৌন হয়রানি করা। অন্যদিকে বেনসলিম্যান এবং অন্যান্য সংগঠন মিলে এখন নারীদের নিরাপত্তায় নজর রেখেছে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ