বার্সেলোনায় বদলে যাওয়া বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

বার্সেলোনার মাটিতে শিল্প সম্মেলনে বদলে যাওয়া বাংলাকেই তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহ্বাণ করলেন বিনিয়োগের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার শিল্প বিরোধী ছবি তৃণমূলের আমলে অনেকটাই বদলে গিয়েছে। সেখানে এসেছে উন্নয়নের জোয়ার। বার্সেলোনার(Barcelona) মাটিতে শিল্প সম্মেলনে(Business Summit) সেই বদলে যাওয়া বাংলাকেই(Bengal) তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পেনের শিল্পপতিদের(Spanish Industrialists) সামনে বাংলায় বিনিয়োগের আবেদন রাখলেন তিনি। বললেন, ‘গত ১০-১২ বছরে বদলে গিয়েছে বাংলা। প্রবল গতিতে এগোচ্ছে রাজ্য। বাংলায় আসুন, বিনিয়োগ করুন। শিল্পের জন্য় অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতি নেই বাংলায়। রাজ্যের শ্রমিকের সমস্যা নেই। ধর্মঘট হয় না। প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে বাংলায়। ফলে শ্রমিকের ঘাটতি হবে না।’

এদিন অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর স্পেন সফরে ছিল বার্সেলোনার বুকে বাংলার জন্য বিদেশী বিনিয়োগ টেনে আনার লক্ষ্যে বাণিজ্য সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজারা। সেই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী বার্তা দিলেন বাংলার দক্ষ শ্রমিক ও শূন্য কর্মদিবস নষ্টের কথা। যারা ইতিমধ্যে বাংলায় বিপুল বিনিয়োগ করেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন রাজ্যে, সম্মেলনের শুরুতেই তাঁদের সেই অভিজ্ঞতার কথা স্পেনের বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে রাজ্য সরকার। সম্মেলনের শুরুতেই বার্সেলোনার শিল্পপতিদের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। তাঁর কথায়, ‘দিদি সর্বার্থেই দিদি। বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে সকলের খেয়াল রাখেন।’ একই কথা শোনা গিয়েছে হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজাদের গলাতেও। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মিত্তাল শিল্পগোষ্ঠীর বার্তা, ‘বাংলায় যান। দেখুন। বিনিয়োগ করুন।’

বার্সেলোনা শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন ভৌগলিক ভাবে বাংলার অবস্থানের ওপরেও। জানিয়েছেন, ‘বাংলার সীমানা যে কোনও শিল্পের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। একদিকে নেপাল আর ভুটান, অন্যদিকে বাংলাদেশ। হাত বাড়ালেই দক্ষিণ পূর্ব এশিয়া। এছাড়া এখানে জীবনযাপনের খরচ অত্যন্ত কম হওয়ায় বাজেটের মধ্যেই সবকিছু মেলে। সুলভে শ্রমিক মেলে। বাংলা এখন দেশের অন্যতম আধুনিক, উন্নত রাজ্য। এখানে বাসিন্দাদের জন্য সমস্ত সামাজিক সুরক্ষার ব্যবস্থা সরকারই করে। ম্যানুফ্যাকচারিংয়েও দেশের মধ্যে এগিয়ে বাংলা অর্থাৎ আমাদের রাজ্য। বেস্ট হিউম্যান ক্যাপিটাল বাংলা। বাংলা আসলে শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে