ভারতের বিকৃত মানচিত্র পোস্ট শুভর, প্রিয় গায়ককে ইনস্টাতে আনফলো বিরাটের

মুলত এলিভেটেড, ওজি, ইত্যাদি গানের জন্যে পরিচিত শুভ। গোটা বিশ্বজুড়ে তাঁর অজস্র ভক্ত ছড়িয়ে রয়েছে। একটা সময় বিরাট কোহলিকেও তাঁর গানে নেচেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভনীত সিং, যিনি ‘শুভ’ নামেই পরিচিত, এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় পঞ্জাবি গায়ক। বর্তমানে একটি বিতর্কিত কারণে সংবাদের শিরোনামে রয়েছেন কানাডা-ভিত্তিক এই গায়ক। আগামী ২৩ থেকে ২ সেপ্টেম্বর মুম্বই কনসার্ট তাঁর, তার আগেই গায়ককে ঘিরে কটাক্ষে জেরবার নেটপাড়া। তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কী করেছেন তিনি? ভারতীয় জনতা যুব মোর্চার কিছু সদস্য অভিযোগ করেছেন যে, এই গায়ক নাকি বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি কাজকর্মকে সমর্থন করেন। তাঁরা গায়কের একাধিক পোস্টারও ছিঁড়ে ফেলেছেন।

এমনকী শুভর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ভারতের একটি বিকৃত মানচিত্র রয়েছে, যেখানে উত্তর-পূর্ব পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের কোনও চিহ্ন মাত্র নেই। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর মুম্বইতে অনুষ্ঠান করার কথা শুভর। ক্রুজ কন্ট্রোল ৪.০ ইভেন্টের অংশ হিসেবে তাঁর এখানে পারফর্ম করার কথা। তিনমাসের লম্বা সফরের জন্য ভারতে এসেছেন তিনি, দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ-সহ একাধিক জায়গায় অনুষ্ঠান করবেন তিনি।

তার মধ্যেই বিতর্কে জড়ালেন তিনি, এমনকী তাঁর এহেন কাণ্ডে খচে বম্ব তারকারাও। ইতিমধ্যেই ক্রিকেটার বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। ভারতে কনসার্টের আগেই তাঁর এহেন দৃষ্টিভঙ্গির জন্যে সকলে গায়ককে নিন্দা করছে। শুধু বিরাট নয়, হার্দিক পান্ড্য এবং কেএল রাহুলও ইনস্টাগ্রামে তাঁকে আনফলো করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সময় চলে এসেছে খালিস্তানি দের সঠিক শিক্ষা দেওয়ার”।

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ইয়ে শুভ তো অসুর নিকলা!” তৃতীয় একজন মন্তব্য করেছেন, “কেউ ভারতের উপরে নয়। শুভ হো ইয়া অশুভ”। ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট তেজিন্দর সিং তিওয়ানা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘ভারতের যাঁরা শত্রু সেই খালিস্তানিদের এখানে কোনও জায়গা নেই। আমরা এই কানাডিয়ান গায়ককে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় অনুষ্ঠান করতে দেব না। আয়োজকরা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে সমস্যায় পড়তে হবে।’ তাঁরা একই সঙ্গে শুভর সমস্ত শো ক্যানসেল করার দাবিও তুলেছেন।

মুলত এলিভেটেড, ওজি, ইত্যাদি গানের জন্যে পরিচিত শুভ। গোটা বিশ্বজুড়ে তাঁর অজস্র ভক্ত ছড়িয়ে রয়েছে। একটা সময় বিরাট কোহলিকেও তাঁর গানে নেচেছিলেন। কিন্তু তিনিও বর্তমানে তাঁর উপর ক্ষিপ্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গায়ককে আনফলো করেছেন বিরাট।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?