পঞ্চম স্বামীকে ডিভোর্সের নোটিশ, মাঝরাতে কী পোস্ট করে মুছলেন পরীমণি?

দুই বছরের মধ্যেই ভেঙে গেল তাঁর পঞ্চম স্বামী সঙ্গে সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজের উদ্দেশে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বৈবাহিক জীবন নিয়ে বড় আপডেট! আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। কিছু মাস ধরেই তাঁদের বৈবাহিক জীবন নিয়ে সংবাদমাধ্যম একেবারে ঘেঁটে ঘ। শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন শেষ হয়ে যাওয়ার রটনা তুঙ্গে। অভিনেত্রী নিজেও বহুবার শরিফুলের সঙ্গে আর সংসার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যদিও এমন জল্পনা-কল্পনার মাঝেও একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছেন রাজ-পরী। যেখানে ছেলের জন্মদিন উপলক্ষে বিশেষ কেকও কাটেন দুজনে।

তখন আবারও তাঁদের সম্পর্ক জোড়া লাগার একটি গুজব উঠেছিল।তার আগে ছেলের ১ বছরের জন্মদিনে কোথাও দেখা যায়নি রাজকে। তবে ছেলের সঙ্গে আড়ালে যোগাযোগ রাখেন রাজ, কিন্তু এবার বোধহয় সব শেষের পথে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি। এদিকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাতে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে পোস্টটি মুছে ফেলেন পরী।

যেখানে অভিনেত্রী লিখেছিলেন- ‘ধরেন এ কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম— কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তাাঁর পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’ তিনি অব্যাহত রাখেন, ‘রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

যদিও চলতি বছরের শুরুতেই রাজের বিরুদ্ধে পরীমণি মারধরের অভিযোগ এনেছিলেন। সে সময় অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। যে তিনি আর রাজের সঙ্গে থাকতে চান না। এই নিয়ে সংবাদ কনফারেন্সও ডাকার কথা ছিল অভিনেত্রীর, কিন্তু ছেলের কথা ভেবে সব মিটমাট করে নেন দম্পতি। কিন্তু এবার বোধহয় আর নয়! ডিভোর্স হতে চলেছে তাঁদের। পরীমণি এবং শরিফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময়ে সম্পর্কে জড়ান। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসাড়ে বিয়ে করেন তাঁরা। এরপর ২০২২ সালে সামাজিক বিয়ে করেন এবং এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। ঢাকাই ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা তিনি, ২০১৫ সাল থেকে শুরু হয় তাঁর কেরিয়ার। পরীমণির উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলির মধ্যে রয়েছে মা, গুণিন, মুখোশ, বিশ্বসুন্দরী, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, রক্ত, মহুয়া সুন্দরী প্রভৃতি। কিন্তু ব্যক্তিগত জীবনে সুখী হতে পারলেন না অভিনেত্রী। দুই বছরের মধ্যেই ভেঙে গেল তাঁর পঞ্চম স্বামী সঙ্গে সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজের উদ্দেশে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। জানা যায়, ডিভোর্স লেটারে পরীমণি বিচ্ছেদের চারটি কারণ দেখিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া, মানসিক অশান্তি। 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত