দুর্গাপুজোয় বাংলাদেশ থেকে আসছে ৩,৯৫০ টন ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ওপার বাংলায় ৩,৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৭৯টি প্রতিষ্ঠানকে সাতটি শর্তের বিনিময়ে ৫০ টন করে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওই ইলিশ রফতানি করা যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতি বছরই দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গ-সহ ভারতে ইলিশ রফতানির অনুমোদন দেয় বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর পুজোর সময়ে ২ হাজার ৯০০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু দাম বেশি হওয়ায় ইলিশ আমদানিতে খুব একটা উ‍ৎসাহ দেখাননি ওপার বাংলার ম‍ৎস্য ব্যবসায়ীরা। অর্ধেকেরও কম পরিমাণ ইলিশ রফতানি করা হয়েছিল। মাত্র এক হাজার ৩০০ টন ইলিশ পাঠানো হয়েছিল। তার আগের বছরগুলিতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছিল। অনুমোদনের তুলনায় রফতানির পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ কম ছিল।

যদিও এ বছর ৫ হাজার টন ইলিশ রফতানি করার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতা ফিশ ইমপোটার্স অ্যাসোসিয়েশন। গত ১ সেপ্টেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিতভাবে ওই আবেদন জানানো হয়। গত ৪ সেপ্টেম্বর ওই আবেদন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছের পৌঁছয়। দফায়-দফায় বৈঠকের পরে ঠিক হয়, ওপার বাংলার ম‍ৎস্য ব্যবসায়ীদের আবেদনে পুরোপুরি সাড়া দেওয়া হবে না। তবে গত বছরের তুলনায় বেশি পরিমাণ ইলিশ রফতানির অনুমতি দেওয়া হবে। সেই মতো এদিন ৩,৯৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১২  অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইলিশ সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স।  

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত