চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Asian Games 2023: উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হরমনপ্রীত-লভলিনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হাংজুতে  এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের পতাকা বাহক হবেন জাতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। বুধবার রাতে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওসি) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। চলতি এশিয়ান গেমসে বিভিন্ন বিভাগে ভারতের ৬৫৫ ক্রীড়াবিদ পদক লড়াইয়ে নামছেন। শেফ দ্য মিশনের দায়িত্ব পেয়েছেন ভূপিন্দর সিং বাজওয়া।

পাঁচ বছর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের পতাকা বাহক ছিলেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। গত বছর কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয়  পতাকা বহন করার সৌভাগ্য অর্জন করেছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন এক সংবাদ সংস্থাকে ভারতীয় দলের শেফ দ্য মিশন ভূপিন্দর সিং বাজওয়া জানান, সব দিক বিচার বিবেচনা করেই এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাইকে জাতীয পতাকা বাহক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাত পোহালেই এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ভোরে  মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন স্মৃতি মান্ধানারা। বাংলাদেশের বিরুদ্ধে অসভ্য আচরণের জন্য দুই ম্যাচে নির্বাসিত থাকায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না অধিনায়ক হরমনপ্রীত কাউর। তঅষর জায়গায় অধিনায়কত্বের গুরুভার সামলাবেন স্মৃতি মান্ধানা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ