পরীমণির ডিভোর্সের সিদ্ধান্তকে সম্মান, স্ত্রীকে প্রাক্তনের আখ্যা রাজের

রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবন নিয়ে নাটকীয়তার শেষ নেই। তাঁদের মধ্যে আদেউ কী চলছে, তাঁরা কবে একসঙ্গে আবার সংসার শুরু করবেন তা জানতে তত্‍পর ভক্তরা! তবে বোধহয় ভক্তদের এই আশা পূরণ হচ্ছে না। গত মে মাসে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের বৈবাহিক অশান্তি চরমে ওঠে।যদিও তার আগেই নাকি পরীর ঘর ছেড়েছিলেন রাজ, তেমনটাই দাবী পরীমণির। তবে ছেলের জন্মদিনের ঠিক একদিন পরে ঢাকার একটি টিভি অনুষ্ঠানে তারকা যুগলের একসঙ্গে দেখা মিলেছিল। তখনও সবাই ভেবেছিলেন আবারও জোড়া লাগলো তাহলে তারকা দম্পতির। কিন্তু সে গুঁড়ে বালি। রাজের বিরুদ্ধে ৫ টি কারণ দেখিয়ে গত সোমবার ১৮ সেপ্টেম্বর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি।

এ তথ্য নিশ্চিত করে সে সময় পরীমণি জানান, রাজ তাঁর সঙ্গে যেসব অন্যায় করেছেন তাতে তাঁর জেল হওয়ার কথা। কিন্তু ডিভোর্স দিয়ে তাঁকে এক প্রকার ক্ষমাই করে দিচ্ছেন তিনি। এবার পরীর সঙ্গে বিচ্ছেদ প্রসংগে মুখ খুললেন অভিনেতা রাজ। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে রাজ বললেন ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ… তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’

সুতরাং পরীমণির বিচ্ছেদের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন তিনি। সঙ্গে পরীমণিকে ধন্যবাদ জানিয়ে রাজ বলেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।’কিন্তু পরীমণি তাঁর ছেলে রাজ্যর যাবতীয় খরচ, ভরণপোষণ, তাঁর পড়াশোনা সবটাই নিজে বহন করবেন। এরপর রাজ বলেন, ‘রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত