নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে লুলু গোষ্ঠী, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: বাংলায় বিনিয়োগ করতে এগিয়ে আসছে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী। নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে বহুজাতিক সংস্থাটি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা শপিং মলে বিশ্ব বাংলার নিজস্ব পণ্যও রাখা থাকবে। শুক্রবার বহুজাতিক শিল্প গোষ্ঠীর এগজিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে একান্ত বৈঠকের শেষে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিনিয়োগ টানতে স্পেন সফর শেষে বৃহস্পতিবারই দুবাইয়ে এসে পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুবাইয়ে শিল্প সম্মেলনে যোগ দেওয়ার আগে মরুদেশের বিখ্যাত শিল্পসংস্থা লুলু গোষ্ঠীর এগজিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। ওই বৈঠক অত্যন্ত সদর্থক ও ইতিবাচক বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) মমতা লিখেছেন, ‘আজকে লুলু গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে যে বৈঠক হয়েছে তা বাংলার উন্নয়নে অন্য দিশা দেখাবে। সব ঠিকঠাকভাবে চললে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খুলতে পারে সংস্থাটি। তাছাড়া বিশ্বের যে সব শহরে বহুজাতিক সংস্থাটির শপিং মল রয়েছে সেখানে বিশ্ব বাংলার জন্য আলাদা কাউন্টারও খোলা হতে পারে।’ বাংলায় ম‍ৎসৃ প্রক্রিয়াকরণ, দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদন, পোলট্রি ও মাংস প্রক্রিয়াকরণ সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহও দেখিয়েছে সংস্থাটি।’

চলতি বছরের শেষের দিকে রাজ্যে বসতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নামী-দামী শিল্পপতিরা ওই সম্মেলনে আসছেন। লুলু গোষ্ঠীর কর্তাদেরও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিস্তারিত আসছে…..

 

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক