‘বিনিয়োগের জন্য বাংলায় আসুন’, দুবাইয়ের শিল্পপতিদের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: স্পেনের পরে এবার দুবাইয়ের শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বিনিয়োগের আগে একবার বাংলার মাটিতে গিয়ে নিজেদের চোখেই রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ চাক্ষুস করার কথাও বলেছেন তিনি। আর বাংলার প্রশাসনিক প্রধানের ওই মন্তব্যের পরেই দ্য রি‍ৎজ কার্লটন হোটেলের ব্যাঙ্কোয়েট রুমে উঠল হাততালির ঝড়।

বাংলায় বিনিয়োগ টানতে স্পেন ও দুবাইকে পাখির চোখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ দিনের সফর শেষে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে শুক্রবার দ্য রি‍ৎজ  কার্লটন হোটেলে শিল্প সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, কে কে বাঙুর, সুচরিতা বসুরা ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পরে  পশ্চিমবঙ্গ কতটা বদলে গিয়েছে সেই ছবি তুলে ধরেন। দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থেকে সিপিএম কীভাবে বাংলাকে শিল্পবন্ধ্যায় পরিণত করেছিল, তা সবার জানা। সেই শিল্পবন্ধ্যা বাংলা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের নয়া গৌরবগাঁথা লিখছে তা উল্লেখ করেন। বিনিয়োগকারীদের কীভাবে দু’হাত ভরে সাহায্য করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে কর্মনাশা বনধের শিকল থেকে মুক্ত করেছে, সে গল্প শোনান।

দুবাইয়ের শিল্প সম্মেলনে হাজির শিল্পপতিদের উদ্দেশে মমতা বলেন, ‘বাংলা এমন একটা জায়গা যেখানে বৈচিত্র্যের মাঝে ঐক্য রয়েছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে, সুখদুঃখের সাথী হয়। পদবি দেখে মেলামেশা হয না।’ এর পরেই শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আর্জি জানিয়ে তিনি বলেন, ‘আসুন নিজের চোখে দেখে বাংলায় বিনিয়োগ করুন। এসে দেখে যান, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। আমরা কেমন কাজ করছি আর কীভাবে কাজ করছি, তা দেখলেই বুঝতে পারবেন। আমি গরিব মানুষের জন্য কাজ করতে চাই। আর তার জন্য চাই উন্নয়ন। আমরা চাই, আমাদের চাষিরা যেমন হাসবে, তেমনই শিল্পপতি ব্যবসায়ীরাও হাসবে। হিন্দু-মুসলমানের মতোই কৃষি ও শিল্প আমার কাছে দুই বোনের মতো।’ শিল্পবান্ধব পরিবেশের জন্য পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক বছরে কী-কী পদক্ষেপ নিয়েছে, তাও তুলে ধরেন মমতা। জানান, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের জন্য সিলিকন ভ্যালির মতো হাব করা হয়েছে। পণ্য আদান-প্রদানে সুবিধার জন্য তাজপুরে গভীর সমুদ্র বন্দর তেরি হচ্ছে। এশিয়ার বৃহত্তম কয়লাখনিও রয়েছে বাংলায়। প্রতিভার ঘাটতি নেই।’

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক