বিজেপি সাংসদের কুৎসিত আক্রমণের শিকার বসপা সাংসদের পাশে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার শেষ দিনের অধিবেশনে বিজেপির গুণধর সাংসদ রমেশ বিধুরির কু‍ৎসিত আক্রমণের মুখে পড়া বসপা সাংসদ দানিশ আলির সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধি। শুক্রবার সন্ধ্যায় মায়াবতীর দলের সাংসদের সঙ্গে দেখা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি আশ্বাস দেন, অভিযুক্ত বিজেপি সাংসদের উপযুক্ত শাস্তির দাবিতে যৌথভাবেই লড়াই চালানো হবে। বহুজন সমাজ পার্টি ইন্ডিয়া জোটের শরিক না হওয়া সত্বেও যেভাবে রাহুল গান্ধি পাশে দাঁড়িয়েছেন তাতে অভিভূত বসপা সাংসদ দানিশ আলি। তাঁর কথায়, ‘রাহুলজি পাশে দাঁড়ানোয় লড়াইয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে গেল।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান অভিযান নিয়ে আলোচনার সময়ে বসপার মুসলিম সাংসদ দানিশ আলির ধর্ম তুলে গালিগালাজ করেন দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি।  আর তিনি যখন কু‍ৎসিত ভাষায় আক্রমণ করছিলেন তখন পাশে থাকা দুই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ও হর্ষবর্ধনকে হাসতে দেখা গিয়েছিল। ওই ঘটনা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। বিধুরির ওই ভাষা প্রয়োগের জন্য দুঃখপ্রকাশ করেছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সমালোচনার মুখে পড়ে বিজেপি নেতৃত্ব লোকসভার মধ্যে দাঁড়িয়ে এক সাংসদকে অশ্লীল ভাষায় আক্রমণের জন্য বিধুরিকে শোকজও করেছে।

যদিও তাতে খুশি নন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকে গুণধর বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসও নিন্দায় সরব হয়েছে। দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে নোটিশ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা। আলাদাভাবেই ওই নোটিশ জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক