সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে হত কমপক্ষে ১১, আহত বহু

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ওই বিস্ফোরণটি ঘটার সঙ্গে সঙ্গে প্রচুর গোলাগুলির শব্দও শোনা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ায়। সংবাদ সংস্থা টিএনএন সূত্রে খবর, এদিন সকালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হাসপাতাল সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন। তবে এই বিস্ফোরণের জেরে ওই এলাকা কার্যত ধবংসস্তুপে পরিণত হয়েছে। এমনকি বিস্ফোরণের তীব্রতায় একটি হাসপাতালের দেওয়াল ভেঙে পড়েছে বলে খবর। ফলে আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় এখনও অনেক আহত এবং নিহত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ওই বিস্ফোরণটি ঘটার সঙ্গে সঙ্গে প্রচুর গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। আল কায়েদার সঙ্গে যুক্ত ওই জঙ্গি গোষ্ঠী হামলার পরেই তাদের নিজস্ব রেডিও চ্যানেল আনদালুসে একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে তারা বলেছে, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী কনভয় দ্বারা সংরক্ষিত পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করেই তারা এই হামলা চালিয়েছে। 

এই বিস্ফোরণ প্রসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবদিকারিম এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আমরা ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছি। আহতদের মধ্যে কয়েকজনের গুরুতর ক্ষত রয়েছে এবং তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’ 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ