বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ দিলেন আমির

শনিবার বিধ্বংস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য 'আপদা রাহাত কোশ'-এ ২৫ লক্ষ টাকা দান করলেন অভিনেতা, সঙ্গে দিলেন মহান হৃদয়ের পরিচয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে ভয়ানক ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। ২৪ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে মারা গিয়েছেন প্রায় ২৮৭ জন। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, এই বৃষ্টিতে প্রায় ১২,০০০ কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের সাহায্যার্থে এগিয়ে এলেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। শনিবার বিধ্বংস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য ত্রাণ তহবিল ‘আপদা রাহাত কোশ’-এ ২৫ লক্ষ টাকা দান করলেন অভিনেতা, সঙ্গে দিলেন মহান হৃদয়ের পরিচয়।

আমির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেছেন, ‘এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে দুর্যোগ থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।’ এর আগে, সুখবিন্দর সিং রাজ্যের দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের জন্য আপদা রাহাত কোশে ৫১ লক্ষ টাকা সঞ্চয় দান করেছিলেন। এছাড়াও হরিয়ানা, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান এবং ছত্তিশগড় এর সরকার হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে প্রায় ৬৫ কোটি টাকারও বেশি সহায়তা দান করেছিল। এছাড়াও নানা ট্রাস্ট, শিবির, NGO হিমাচল প্রদেশের ক্ষতিতে এগিয়ে এসেছেন।

জুলাই ও আগস্টে হিমাচলের বন্যায় সড়ক পরিকাঠামো, জল সরবরাহ প্রকল্প, এবং সরকারি সম্পত্তির ব্যপক ক্ষতি হয়েছে। শুধু আমির নয়, এর আগেও দেশের ক্ষতিতে বলিউডের অনেক তারকা তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যেমন, করোনার সময়েও দেশের খাতে প্রচুর প্রচুর টাকা দান করেছেন এবং সরকারকে প্রচুর কাজে সাহায্য করেছেন। এবার হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমির খান। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?