উত্তরপ্রদেশে গণধর্ষণের পরেই আত্মহত্যা দম্পতির, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগীর রাজ্য উত্তরপ্রদেশে, অপরাধ সর্বনেশে। একের পর এক অপরাধের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ফের নিকৃষ্টতম এক ঘটনার সাক্ষী দেশ। মহিলাকে গণধর্ষণের অভিযোগ। শেষঅবধি ঘটনার কিছুক্ষণ পর বিষপান করে আত্মহত্যা করলেন মহিলা ও তাঁর স্বামী। পিতৃ-মাতৃহারা হলেন তিন সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি জেলায়। এই ঘটনা ফের একবার উত্তরপ্রদেশে মহিলা সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন খাঁড়া করল।

মৃতদের পরিজনেদের অভিযোগ, মধ্যরাতে মহিলাকে ধর্ষণ করে দুই ব্যক্তি। খানিক পরেই মহিলা ও তাঁর স্বামী বিষপান করে। তার আগে দম্পতি একটি ভিডিও বার্তায় অভিযুক্তদের নাম বলে যায়। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার স্বামীর মৃত্যু হয়। শুক্রবার নির্যাতিতার মৃত্যু হয়।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি (গণধর্ষণ) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।  

দম্পতির তিন সন্তান। দুই ছেলের বয়স ৮ ও ৬ বছর। মেয়ের বয়স ১ বছর।   জমি সংক্রান্ত বিবাদের জেরেই গণধর্ষণ বলে পুলিশের প্রাথমিক অনুমান।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক