বিমানের মধ্যেই বাড়ি তৈরি করে বসবাস যুক্তরাষ্ট্রের মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এই কথার যথার্থতা রয়েছে। নাহলে আস্ত এক বিমানকে বাড়ি বানিয়ে ফেলে?  মানুষের মস্তিষ্কেই এই ভিন্ন চিন্তাধারা আসে। যুক্তরাষ্ট্রের জো অ্যান ইউসারির বাড়ি হল একটি আস্ত বিমান। নব্বই দশকে বিমানের মধ্যেই বাস করার সিদ্ধান্ত নেয় জো। বিমানটি বাড়ির মত সাজিয়ে তুলতে তাঁর খরচ হয় ৩০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।  

আগুনে পুড়ে যায় জো অ্যান ইউসারির বাড়ি। সিদ্ধান্ত নেন এবার থেকে বিমানই হবে তাঁর থাকার জায়গা। চটজলদি সেরে ফেললেন কাজ। পরিত্যক্ত একটি বোয়িং ৭২৭ বিমান কেনেন। নিজের জমিতে সেটিকে রাখেন। এরপরে ছয়মাস পরিশ্রম করে বিমানটি বসবাসের উপযোগ্য করে তোলেন । দেড় হাজার বর্গফুটের এই বিমান বাড়িতে রয়েছে তিনটি শোওয়ার ঘর। দুটি স্নানের ঘর। গরম জলের বাথটাব রয়েছে।  

যুক্তরাষ্ট্রের মিসিসিপির বেনোইট শহরের বাসিন্দা অ্যান পেশায় একজন বিউটিশিয়ান।  তাঁকে বিমান কেনার পরামর্শ দেন তাঁর এক পরিজন। যিনি পেশায় একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। অ্যান ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওই উড়োজাহাজে বসবাস করেন। উল্লেখ্য, এর আগেও ১৯৯০–এর দশকের শেষ দিকে ব্রুস ক্যাম্পবেল বিমানে বসবাস শুরু করেছিলেন।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর