তেলেঙ্গানা-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে সরকার গড়বে কংগ্রেস, দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনকে মূলত আগামী বছরের লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পাঁচ রাজ্যের মধ্যে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসই সরকার গড়বে বলে জোর গলায় দাবি করেছেন রাহুল গান্ধি। যদিও দলের সরকার থাকা সত্বেও রাজস্থানে সরকার গড়া নিয়ে অতটা নিশ্চিত নন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তাঁর দাবি, রাজস্থানেও সরকার গড়ার কাছাকাছি অবস্থায় রয়েছে দল।

রবিবার অসমের একটি সংবাদমাধ্যমের আলোচনাসভায় অংশ নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে এটা জোর দিয়ে বলছি, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আমরাই সরকার গড়ব। রাজস্থানেও সরকার গড়ার কাছাকাছি রয়েছি। বিজেপি নেতিবাচক প্রচার চালিয়ে ফায়দা লোটার চেষ্টা করবে। কিন্তু তা সফল হবে না। কর্নাটকেও ধর্মকে হাতিয়ার করে লড়তে গিয়েছিল বিজেপি। কন্নড়বাসী ওদের গলাধাক্কা দিয়েছে। টাকার জোরে নির্বাচনে জেতার চেষ্টা চালাবে ওরা। কিন্তু তাতে লাভ হবে না।’

দেশে ভয়ের পরিবেশ বিরাজ করছে বলে দাবি করে রাহুল বলেন, ‘আজ মোদি সরকারের ভয়ে কোনও ব্যবসায়ী কিংবা শিল্পপতি বিরোধী দলগুলিকে চাঁদা দিতে ভয় পাচ্ছেন। তাঁরা জানেন, বিরোধী দলগুলিকে চাঁদা দিলে তাঁদের কোন ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হতে হবে। আমার কথা যদি বিশ্বাস না করেন, তাহলে যে কোনও ব্যবসায়ীকে জিজ্ঞেস করতে পারেন।’ সম্প্রতি লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরি বসপা সাংসদ দানিশ আলিকে ধর্ম তুলে কু‍ৎসিত ভাষায় হুমকি দিয়েছিলেন। ওই ঘটনার কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘রমেশ বিধুরিরাই বিজেপির আসল মুখ।’ দেশের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ‘এক দেশ এক ভোট’-এর বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে বলেও দাবি করেন তিনি।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে