মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় সামিল শাহরুখ-সলমান

এছাড়াও কিংবদন্তি গায়ক আশা ভোঁসলে এবং উদিত নারায়ণও তাঁদের ব্যস্ত সময়সূচী থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির উৎসবে যোগ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গণেশ উৎসব। প্রতি বছরই অন্যান্য রাজ্যের তুলনায় মুম্বইতে এই পুজোর জাঁকজমক একটু বেশিই থাকে, যা বলাই বাহুল্য! একমাত্র এই উৎসবেই মুম্বই সেলিব্রিটিদে রাস্তাঘাটে দেখা যায়। কারণ মুম্বইয়ের প্রসিদ্ধ লালবাগের গণেশ রাজাকে প্রকাশ্যেই পুজো দিতে যান বলিউড তারকারা। এ বছরও তার অন্যথা হয়নি। এছাড়া মুকেশ আম্বানির বাড়ির গণেশ উৎসবেও দেখা মিলে ছিল বলিউডের একঝাঁক তারকাদের। তবে মুম্বইয়ে উৎসবের মেজাজ এখনও শেষ হয়নি। গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির গণেশ পুজোয় ভিড় জমালেন মুম্বইয়ের একাধিক তারকারা।

বিশেষ আকর্ষণে ছিলেন সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খান। যদিও এদিন শাহরুখ খানের সঙ্গে দেখা মেলেনি তাঁর স্ত্রী এবং বাচ্চাদের। একাই একটি পাঠানি স্যুট পরে উৎসবে দেখা মিলল তাঁর। শুরুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলিঙ্গন করে গণেশ বাপ্পাকে পুজো দিলেন অভিনেতা। তবে সালমান খানের সঙ্গে তাঁর বোন অর্পিতা খান এবং ভগ্নিপতি আয়ুশ শর্মার দেখা মিলল। সলমনও পাঠানি কুর্তা বেছে নিয়েছিলেন। শাহরুখ-সলমন খান ছাড়াও, চলচ্চিত্র সম্প্রদায়ের আরও অনেকে এদিন গণপতি দর্শনের জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ এবং সুনীল শেট্টি এসেছিলেন, তাঁরা আরতি করেছেন। এছাড়াও অভিনেত্রী পূজা হেগড়ে, ভূমি পেডনেকার এবং আমিশা প্যাটেল পার্টিতে যোগ দিয়েছিলেন। পূজা হেগড়ে এবং বুমি পেডনেকারকে হলুদ শাড়িতে দেখা গেলেও, আমিশা প্যাটেল সাদা পোশাকে হাজির হন। এছাড়াও ছিলেন রাজকুমার রাও, রকুল প্রীত সিং, কাজল আগরওয়াল এবং শ্রিয়া শরণ।

চলচ্চিত্র তারকাদের পাশাপাশি, টেলিভিশন তারকাদেরও দেখা মিলল। অনুপমা খ্যাত অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়, ও তাঁর ছেলে রুদ্রাংশের সঙ্গে উৎসবে হাজির হন। এছাড়াও বনি কাপুর এবং অর্জুন রামপাল তাঁদের কন্যা দের সঙ্গে উৎসবে যোগ দেন। বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অর্জুন রামপাল তাঁর মেয়ে মাইরা এবং মাহিকা রামপালের সঙ্গে যোগ দেন। এছাড়াও কিংবদন্তি গায়ক আশা ভোঁসলে এবং উদিত নারায়ণও তাঁদের ব্যস্ত সময়সূচী থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির উৎসবে যোগ দেন। এদিকে শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ান বক্সঅফিসে রাজত্ব করছে ১৭ তম দিনে ভারতে প্রায় ৪৯২ কোটি আয় করেছে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল