উদয়পুর বিমানবন্দরে নবদম্পতি হিসেবে প্রথম মিডিয়ার সামনে রাঘব-পরিণীতি

ইনস্টাগ্রামে একে অপরকে 'মিস্টার অ্যান্ড মিসেস' হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা উদয়পুরে তাদের বিয়ের পর প্রথম হাজির হন।

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: গতকাল হয়ে গেল বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং। ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ের আসর বসেছিল রাঘব-পরিণীতির বিয়ের আসর। রাতভর অপেক্ষা করানোর পর অবশেষে সোমবার সকালে পরিণীতি তাঁর বিয়ের ছবি পোস্ট করেছেন নায়িকা। সাদা লেহেঙ্গা চোলি, অতি সাধারণ সেজে বিয়ের মন্ডপে পৌঁছন পরিণীতি, অন্যদিকে রাঘবও তাঁর কাকা ডিজাইন করা সাদা পঞ্জাবি কুর্তায় মনের মানুষের সঙ্গে সাত পাকে বাধা পড়েন। পরিণীতির ছবি প্রকাশ্যে আসা মাত্রই অভিনন্দনের ঝড় বয়ে যাচ্ছে।

কিন্তু পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে না আসার জন্যেও নেটপাড়ায় নিন্দার ঝড় বইছে। তবে প্রিয়াঙ্কার মা অবশ্য বলেছেন অভিনেত্রী কাজে ব্যস্ত তাই আসতে পারেননি। অন্যদিকে প্রিয়াঙ্কা মেয়েকে নিয়ে ফুল মুডে হলাঢে এনজয় করছেন, নিজের বোন না হওয়ার কারণেই কি এলেন না তিনি বিয়েতে, উঠছে প্রশ্ন! যাই হোক, আপাততঃ নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা থেকে অনুষ্কা শর্মা, সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খান প্রমুখ। ইতিমধ্যেই বিয়ে শেষে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাগনীতি জুটি। এই মূহুর্তে উদয়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানবন্দরে প্রথম নবদম্পতি হিসাবে মিডিয়ার সামনে ধরা দিলেন তাঁরা। পাপারাজ্জিদের দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা গেল, গোলাপি বর্ণের টপ জিন্সে পরিণীতি, সঙ্গে সিঁথিতে চওড়া সিঁদুর এবং রাঘবের পরনে সাদা কালো সুট। 

ইনস্টাগ্রামে একে অপরকে ‘মিস্টার অ্যান্ড মিসেস’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা উদয়পুরে তাদের বিয়ের পর প্রথম হাজির হন। এই দম্পতি তাঁদের বিয়ের স্থান ত্যাগ করে দিল্লিতে যাত্রা করছেন। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করেছেন। অভিনেতা এবং রাজনীতিবিদ, তাঁদের অতিথিদের সঙ্গে ২২ সেপ্টেম্বর উদয়পুরে এসেছিলেন। ২৩ সেপ্টেম্বর শনিবার তাঁদের হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সানিয়া মির্জা, হরভজন সিং, মণীশ মালহোত্রা এবং আদিত্য ঠাকরে সহ অনেক অতিথি এসেছিলেন তাঁদের বিয়েতে। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর মতো ভিআইপি অতিথিরাও ২৩ সেপ্টেম্বর উদয়পুরে এসেছিলেন তাঁদের বিয়েতে৷ 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল