ভোল বদলে কটাক্ষের মুখে, সিলিয়ান মারফির সঙ্গে তুলনা টানায় বিরক্ত অ্যামি

যাদের একটি চলচ্চিত্রের জন্য চেহারার ব্যাপকভাবে পরিবর্তন করতে হয়, এবং এর জন্য তাঁরা অত্যন্ত প্রশংসিতও হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আধুনিক প্রযুক্তির মারপ্যাঁচে ঈশ্বর প্রদত্ত সৌন্দর্য নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। যন্ত্রের যুগে মানুষ এতটাই ডেসপারেট হয়ে উঠেছে যে, নিজের সৌন্দর্যকেও খারাপ করে দিতে একবারও ভাবেন না। যদিও প্লাস্টিক সার্জারি, লিপ সার্জারি, নোস সার্জারি, বোটক্স-ইত্যাদি একাধিক সার্জারি সেলিব্রিটিদের ক্ষেত্রেই খাটে। কারণ এগুলো করতে প্রচুর খরচ, যা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু তারকা রা নিজের সৌন্দর্য নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করেই চলেছে। যেমন, কিছুদিন আগে বিদেশী অভিনেত্রী অ্যামি জ্যাকসন প্লাস্টিক সার্জারি করে মুখের পুরো ভোল বদলে দিয়েছে। বিদেশের মাটিতে তাঁর জন্ম হলেও বলিউডের একজন দক্ষ অভিনেত্রী তিনি। সিং ইজ কিং, রজনীকান্ত অভিনীত 2.0, এক দিওয়ানা থা-সহ একাধিক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

এছাড়া দক্ষিণী ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু বহুদিন হল অভিনয় থেকে বাইরে তিনি, কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য মাঝে মধ্যেই তিনি শিরোনাম হন। কিন্তু সম্প্রতি সার্জারিতে ভোল বদলে তুমুল কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। অ্যামি জ্যাকসন মিষ্টি চেহারা বদলে এখন যে অবতারে ধরা দিয়েছেন, তার সঙ্গে ভক্তরা আইরিশ অভিনেতা সিলিয়ান মারফির তুলনা টেনে তীব্র সমালোচনা করলেন। বিষয়টি নজর এড়িয়ে যায়নি খোদ অভিনেত্রীর। অভিনেত্রীর চুল কাটার সঙ্গে আইকনিক আইরিশ অভিনেতা সিলিয়ান মারফির পিকি ব্লাইন্ডারের চরিত্রের সঙ্গে মিল পেয়েছেন সবাই। মোট কথা তাঁর মেকওভার মোটেই পছন্দ হয় নি ভক্তদের। কিন্তু চুপ করে থাকেন নি অভিনেত্রী নিজেও। কারণ জানালেন তাঁর এরূপ রহস্যের। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে, জ্যাকসন বলেছেন যে, তাঁর চেহারাটি একটি নতুন প্রকল্পের অংশ। তবে যে কারে তিনি যুক্তরাজ্যে চিত্রগ্রহণ করছেন৷ অ্যামি জ্যাকসন বরাবরই নিজের কাজকে “খুব গুরুত্ব সহকারে” নেন এবং নতুন চরিত্রের জন্য নিজেকে “স্লিম ডাউন” করতেও পিছপা হন না তিনি।

অভিনেত্রীর কথায়, “প্রধানত ভারতীয় জনসংখ্যার মধ্যে অনলাইন আক্রোশ খুবই দুঃখজনক। আমি অনেক পুরুষ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। যাদের একটি চলচ্চিত্রের জন্য চেহারার ব্যাপকভাবে পরিবর্তন করতে হয়, এবং এর জন্য তাঁরা অত্যন্ত প্রশংসিতও হন। কিন্তু যখন একজন মহিলা ছবির জন্য তাঁর মেকআপের মাধ্যমে চেহারা পরিবর্তন করেন, তখন তা লোকেদের ট্রোলিং যোগ্য হয়ে ওঠে।”

সিলিয়ান মারফির সঙ্গে তুলনা করার বিষয়ে জ্যাকসন বলেন যে, ওপেনহাইমার তারকা “চিসেল্ড পারফেকশন” হওয়ায় তিনি এতে আনন্দিত ছিলেন। তিনি কৌতুক করেছিলেন যে তিনি তার বার্মিংহাম উচ্চারণকে “পিকি ব্লাইন্ডারদের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত করবেন।”

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল